Nepal Plane Crash: এই প্রথম নয়, এর আগেও বহু বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে নেপাল
বারবার বিমান দুর্ঘটনা নেপালে। এই প্রথম নয় এর আগেও একাধিকবার বিমান দুর্ঘটনা দেখেছে নেপাল। সেগুলি কোনও অংশেই কম ভয়ঙ্কর নয়। এবারেই প্রথম নয় সেই ১৯৫৫ সাল থেকেই বিমান দুর্ঘটনা হয়ে চলেছে নেপালে।
ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল একাধিক বিমান দুর্ঘটনার রক্তাক্ত ইতিহাস রয়েছে নেপালে। একনজরে দেখে নেওয়া যাক সেই ইতিহাস....

আন্তর্জাতিক বিমান দুর্ঘটনা
১৯৫৬ সালের ১৫ মে: কাঠমান্ডুতে ভেঙে পড়ে বিমানটি। মৃত্যু হয়েছিল ১৫ জনের
১৯৫৮ সালের ২৮ মার্চ: কাঠমান্ডুতে ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ারলান্সের বিমান, মৃত্যু হয়েছিল ২০ জনের
১৯৯২ সালের ২৮ সেপ্টেম্বর: কাঠমান্ডুতে ভেঙে পড়ে পাকিস্তান এয়ারলাইন্সের বিমান। মৃত্যু হয় ১৬৭ জনের
১৯৯২ সালের ৩১ জুলাই: থাই এয়ারলাইন্সের বিমান ভেঙে পড়ে কাঠমাণ্ডুতে। মৃত্যু হয়েছিল ১১৩ জনের
১৯৯৯ সালের ৭ জুলাই: হিন্দুজা কার্গো বিমান ভেঙে পড়ে। মৃত্যু হয়েছিল ৫ জনের
২০১৫ সালের ৪ মার্চ: তুরস্কের বিমান ভেঙে পড়লেও বরাত জোড়ে বেঁচে গিয়েছিলেন বিমানের যাত্রীরা
২০১৮ সালের ১২ মার্চ: ইউএস-বাংলাদেশ বিমান ভেঙে পড়ে। তাতে মারা গিয়েছিলেন ৫১ জন।
শুধু আন্তর্জাতিক বিমান নয় নেপালের ডোমেস্টিক এয়ারলাইন্সের দুর্ঘটনার শেষ নেই। সেই দুর্ঘটনা হিসেবহীন। প্রায় প্রতিবছরই কোনও না কোনও বিমান দুর্ঘটনা ঘটে নেপালে। নেপালের রয়াল এয়ারলাইন্স থেকে শুরু করে সাঙ্গরিলা এয়ারলাইন্স, ইয়েতি ইয়ারলাইন্স, তারা, অগ্নি, বুদ্ধা, সীতা নেপাল এয়ারলাইন্সের একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে।
২০২৩ সালেই নেপালের পোখরায় ইয়েতি এয়ারলাইন্সের বিমান ভেঙে পড়ে। তাতে ৭২ জন মারা গিয়েছিলেন। তাতে ভারতীয়রাও ছিলেন। তার আগের বছর ২০২২ সালে মায়াগরিতে তারা এয়ারলাইন্সের বিমান ভেঙে পড়ে। তাতে ২২ জনের মৃত্যু হয়েছিল। ২০১৬ সালে আবার পর পর তিনটি বিমান দুর্ঘটনা ঘটেছিল নেপালে। তাতে ইয়েতি, তারা আর এয়ার কাষ্টমন্ডপ এয়ারলাইনের বিমান ছিল। বেশিরভাগ বিমান।
বিশেষজ্ঞরা জানিয়েছেন নেপালের প্রতিটি বিমানবন্দরই বেশ দুর্গম জায়গায়। চারিদিকে পাহাড়ে ঘেরা। তার উপরে নেপালের আবহাওয়া সবসময় ভাল থাকে না। তার কারণেই খুব দক্ষ পাইলট না হলে নেপালে বিমান অবতরণ করা এবং টেক অফ করা বেশ চ্যালেঞ্জের।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications