Nobel Prize 2023: কীভাবে mRNA কাজ করেছিল করোনা টিকা তৈরিতে?
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন দুই বিজ্ঞানী। তাঁদের ৈতরি ফরমূলাকে কাজে লাগিয়েই তৈরি হয়েছিল করোনা টিকা। ফাইজার এবং মডেরনা দুই করোনা ভ্যাকসিন তৈরি হয়েছিল এই দুই বিজ্ঞানীর তৈরি mRNA ফরমুলায়।
করোনা মতো মারণ ভাইরাস যখন একের পর এক জীবন গ্রাস করতে শুরু করেছিল তখন এই দুই বিজ্ঞানীর তৈরি ফরমূলাতেই সেই মারণ ভাইরাসকে জব্দ করা গিয়েছিল। mRNA ভ্যাকসিন এর আগে কখনও মানব দেহে প্রয়োগ করা হয়নি। যদিও তাঁরা করোনা সংক্রমণের অনেক আগে থেকেই শুরু করেছিলেন এই নিয়ে গবেষণা। মানব দেহে অনুক্রমে কীভাবে কাজ করে এই ভ্যাকসিন তাই নিয়ে গবেষণা করছিলেন তাঁরা।

২০০৫ সাল থেকে শুরু হয়েছিল গবেষণা। করোনা টিকা সবগুলিই এই ফরমুলাতেই তৈরি হয়েছে। এই ফরমুলায় যে শরীরে সংক্রমণ ছড়িয়েছে বা সংক্রমণ ছড়াতে পারে সেই দেহে প্রয়োগ করা হয়। mRNA ভ্যাকসিন প্রোটিনের জেনেরিক কোড যেটা শরীরে ভেতরে প্রবেশ করে সেই ভাইরাসের বিরুদ্ধে শরীরকে তৈরি করে। সেই ভাইরাসের প্রতিষেধক তৈরি করে শরীরের মধ্যে।
অর্থাৎ করোনার মতোই স্পাইক প্রোটিন শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হয় ভ্যাকসিন হিসেবে। যেটি করোনা সংক্রমণের পথে প্রতিরোধ তৈরি করে। ধীরে ধীরে সেই প্রোিটন অ্যান্টিবডির কাজ করে। নোবেলজয়ী দুই বিজ্ঞানী ক্যাটলিন কারিকো এবং মার্কিন বিজ্ঞানী ড্রু ওয়েইসম্যান এই গবেষণা যুগান্তকারী গবেষণা করেছেন।












Click it and Unblock the Notifications