হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
দুই মার্কিনি বিজ্ঞানী হার্ভে জে অলটার ও চার্লস রাইসের সঙ্গে ব্রিটেনের মাইকেল হফটন পেলেন নোবেল পুরষ্কার। এই ৩ বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞান তথা শারীরবিদ্যার জগতে এক যুগান্তকারী আবিষ্কার করেছেন।

এই তিন বিজ্ঞানীর গবেষণায় আবিষ্কার হয়েছে হেপাটাইটিস সি ভাইরাস। দিন স্টকহোমে নোবেল কমিটির প্রধান থমাস পার্লম্যান একথা জানিয়েছেন। উল্লেখ্য, বিশ্বে ৭০ মিলিয়ন মানুষের হেপাটাইটিসের সমস্যা রয়েছে বলে বিশ্ব স্বাস্থ্যসংস্থা জানিয়েছে। যার ফলে প্রতি বছর ৪০০০০০ জনের মৃত্যু হয়। আর সেই জায়গা থেকে এই আবিষ্কার যুগান্তকারী বলে বিবেচিত হচ্ছে।
BREAKING NEWS:
— The Nobel Prize (@NobelPrize) October 5, 2020
The 2020 #NobelPrize in Physiology or Medicine has been awarded jointly to Harvey J. Alter, Michael Houghton and Charles M. Rice “for the discovery of Hepatitis C virus.” pic.twitter.com/MDHPmbiFmS
বিশ্বের অন্যতম তাবড় সম্নান নোবেল পুরস্কার। সেই সম্মান প্রাপ্তির ফলে এই বিজ্ঞানীরা ১০ মিলিন সুইডিশ ক্রনোর ( সুইডেনের অর্থ) অর্থমূল্য পাবেন। ১২৪ বছর আগে আলফ্রেড নোবেলের হাত ধরে এই সম্মানীয় পুরস্কার বিশ্বের তাবড় স্রষ্টা, আবিষ্কারকদের দেওয়া হয়। পদার্থবিদ্যা, রসায়ন, শান্তি, সাহিত্য, অর্থনীতিতে এই সম্মান দেওয়া হয়।












Click it and Unblock the Notifications