Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nepal Plane Crash: যত কাণ্ড নেপালেই! ছয় যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল নিখোঁজ থাকা কপ্টারটি

Nepal Helicopter Accident: ভেঙে পড়ল নেপালে নিখোঁজ থাকা হেলিকপ্টারটি। ঘটনায় কপ্টারে থাকা ছয়জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কপ্টারটিতে ছয়জনের মধ্যে পাঁচজন বিদেশী পর্যটক ছিলেন বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। ভেঙে পড়া হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। নেপাল পুলিশের এক আধিকারিক জানান, উদ্ধারকারী দলকে স্থানীয় গ্রামের মানুষ হেলিকপ্টারটি ভেঙে পড়ার খবর জানান। আর সেই সুত্র ধরেই খোঁজ চালানো হয়।

ছয় যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল নিখোঁজ থাকা কপ্টার,

আর এরপরেই ভেঙে পড়া কপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়। এমনটাই জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সোলুখুম্বু থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে উড়েছিল হেলিকপ্টারটি। কিন্তু কিছুক্ষণ পরেই নেপাল এয়ার কন্ট্রোলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় কপ্টারটির।

আর এরপরেই খোঁজ শুরু হয়। কাঠমাণ্ডু থেকে আরও একটি হেলিকপ্টারকে উদ্ধারকাজে নামানো হয়। এমনকি সমতলেও উদ্ধার কাজ শুরু হয় বলে জানানো হয়। জানা যায়, ভেঙে পড়া হেলিকপ্টারটি একটি বেসরকারি সংস্থার।

পাইলট সহ পাঁচ বিদেশি নাগরিককে নিয়ে কপ্টার উড়েছিল। সবারই মৃত্যু হয়েছে। তবে ওই পাঁচজন কোন দেশের বাসিন্দা তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে কি কারনে কপ্টারটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়।

ইতিমধ্যে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে পুলিশ জানাচ্ছে, পাহাড়ে কোনও গাছের সঙ্গে সম্ভবত ধাক্কা লাগে কপ্টারটির। আর এরপরেই সেটি ভেঙে পড়েছে। যদিও কপ্টারে কোনও যান্ত্রিক ত্রুটি থাকার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর সেই কারনে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিদেশী পর্যটকদের বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট দেখাতে নিয়েন যাচ্ছিল কপ্টারটি। বলে রাখা প্রয়োজন, একের এক এক বিমান দুর্ঘটনার ইতিহাস রয়েছে নেপালে। বছর শুরুতেই ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থেকে সেদেশ। আর তাতে মর্মান্তিক ৬৮ জনের মৃত্যু হয়।

ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি পোখরা থেকে কাঠমন্ডু যাচ্ছিলেন। আর তা যাওয়ার সময়ে বিমানটি ভেঙে পড়ে বলে জানা যায়। সেই রেশ কাটতে না কাটতেই ফের কপ্টার দুর্ঘটনায় নেপালে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+