ভারতের সঙ্গে পরোক্ষে সংঘাতের পারদ চড়িয়ে রাখল নেপাল! ভারতীয় পর্যটকদের নিয়ে বড় পদক্ষেপ কাঠমাণ্ডুর
ভারতের সঙ্গে পরোক্ষে সংঘাতের পারদ চড়িয়ে রাখল নেপাল! ভারতীয় পর্যটকদের নিয়ে বড় পদক্ষেপ কাঠমাণ্ডুর
ভারতের সঙ্গে নেপালের সংঘাতের যে পরিস্থিতি এখনও কমেনি। সামনের সপ্তাহে দুই দেশের মধ্যে যেখানে উচ্চ পর্বের আলোচনা হওয়ার কথা, সেখানে তার আগে নেপালে যে সমস্ত ভারতীয় বেড়াতে গিয়েছেন তাঁদের নিয়ে এক আজব নিয়ম লাগু করেছে কাঠমাণ্ডু। উল্লেখ্য, এই নিয়ম কেবল ভারতীয় পর্যটকদের জন্যই লাগু।

নেপালে নয়া নিয়ম
এবার থেকে নেপালে বেড়াতে গেলে যত্রতত্র দেখাতে হতে পারে আই কার্ড। কেবল ভারতীয়রাই এই আইকার্ড দেখিয়ে চলাফেরা করতে পারেবন সেখানে। অন্য দেশের নাগরিকদের ক্ষেত্রে এমন কোনও নিয়ম লাগু করা হয়নি।

কেন এমন নির্দেশ? নেপালের সাফাই কী?
জানা গিয়েছে, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা বলেছেন, কেবলমাত্র কোভিড সমস্যাকে নজর রাখতেই এই নির্দেশ। তাই কারা বাইরে থেকে আসছেন, তা বুঝে নিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, বহু ভারতীয় নেপালে পর্যটনের জন্য কিম্বা শ্রমিক হিসাবে গিয়ে আটকে পড়েছেন। এবার তাঁদের চিহ্নিত করতে চাইছে নেপাল।

সংঘাতের আবহ জিইয়ে রেখে...
ভারতের সঙ্গে সংঘাতের আবহ জিইয়ে রাখতেই নেপাল বেশি আগ্রহী বলে মনে করা হচ্ছে। এর আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জানান যে নেপালে করোনা ছড়িয়েছে ভারতীয়দের থেকে। আর সেই রেশ ধরে রেখেই নেপাল নতুন করে এমন পন্থা অবলম্বন করেছে।

নেপালের সঙ্গে সম্পর্কে অবনতি
মানচিত্র বিতর্ক দিয়ে শুরু হয়েছে নেপাল ভারত সংঘাত। তারপর বিতর্ক গড়ায় রামমন্দির পর্যন্ত। নেপালের প্রধানমন্ত্রী দাবি কেরন রাম জন্মভূমি অযোধ্যা আসলে নেপালে, ফলে রাম মন্দির নেপালের অযোধ্যাপুরীতে তৈরি হবে। এছাড়াও সীমানা বিতর্ক নিয়ে চিনের অঙ্গুলি হেলনের সঙ্গে সঙ্গেই নেপাল ক্রমাগত ভারত বিরোধিতায় মেতে উঠছে।












Click it and Unblock the Notifications