মহাকাশে ‘দ্বিতীয় পৃথিবী’র সন্ধান দিল নাসা, এক আকাশে ‘যমজ বোনে’র আবির্ভাব

মহাকাশে ‘দ্বিতীয় পৃথিবী’র সন্ধান দিল নাসা, এক আকাশে ‘যমজ বোনে’র আবির্ভাব

করোনা মহামারী নিয়ে লড়াই করছে গোটা বিশ্ব। পৃথিবীর বুকে যখন করোনার আঁধার নেমে এসেছে, তখনই এক আলাদা পৃথিবীর সন্ধান দিলেন বিজ্ঞানরা। নাসা জানিয়েছে, তাঁদের মহাকাশ বিজ্ঞানীরা দ্বিতীয় পৃথিবীর সন্ধান পেয়েছে। এই পৃথিবীও আকারে একেবারে পৃথিবীর মতোই। স্বভাবতই নতুন এই পৃথিবী নিয়ে এখন চর্চা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে।

কোথা থেকে এল দ্বিতীয় পৃথিবী

কোথা থেকে এল দ্বিতীয় পৃথিবী

নাসার বিজ্ঞানীরা এই তথ্য দিয়েছে কেপলার স্পেস টেলিস্কোপ থেকে। এই টেলিস্কোপেই খোঁজ মিলেছে দ্বিতীয় পৃথিবীর। মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন, এই নতুন গ্রহে রয়েছে হ্যাবিটেবল জোন। হ্যাবিটেবল জোন বলতে বোঝায়- এই গ্রহের জল ধারণের ক্ষমতা রয়েছে।

কোথায় অবস্থান এই গ্রহের

কোথায় অবস্থান এই গ্রহের

নাসার মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে প্রায় ৩০০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই গ্রহ। একেবারেই পৃথিবীর মতো দেখতে। ঠিক যেন যমজ বোন। নাসার টেলিস্কোপে যে সব গ্রহের ছবি এখন পর্যন্ত উঠে এসেছে, তার মধ্যে এই গ্রহেরই সবথেকে বেশি মিল। অবস্থানগত মিলও লক্ষ্যণীয়।

আয়তন ও তাপমাত্রার আভাস

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে মাত্র ১.০৬ গুণ বড় এই নতুন গ্রহ। পৃথিবীতে যতটা আলো পৌঁছয়, নতুন এই গ্রহে তার ‘সূর্য' থেকে ৭৫ ভাগ আলো পৌঁছয়। তাই বিজ্ঞানীরা ধরে নিচ্ছেন, এই গ্রহের তাপমাত্রাও পৃথিবীর কাছাকাছিই হবে।

২০২০ সালে নতুন গ্রহের সন্ধান

২০২০ সালে নতুন গ্রহের সন্ধান

২০১৩ সালের পর ২০২০ সালে নতুন এই গ্রহের সন্ধান দিল কেপলার টেলিস্কোপ। ২০১৮ সালে কাজ শেষ করার পর মহাকাশ বিজ্ঞানীরা এই ধারণায় উপনীত হল। এর আগেও এই ছবি দেখা গিয়েছিল, কিন্তু গ্রহটিকে চিহ্নিতকরণ করতে সমস্যা হচ্ছিল বিজ্ঞানীদের। এরপর বহু গবেষণার পর বিজ্ঞানীরা নিশ্চিত হন ওই দ্বিতীয় পৃথিবী সম্বন্ধে।

নাসার ইন্টার্ন দিয়েছিল সন্ধান

নাসার ইন্টার্ন দিয়েছিল সন্ধান

এই গ্রহে মিলতে পারে প্রাণর সন্ধান। এমনই অভাস মিলেছে বিজ্ঞানীদের গবেষণায়। নাসায় ইন্টার্নশিপ করতে আসা ১৭ বছরের এক ভাবী বিজ্ঞানী উলফ কুকিয়ার এই গ্রহের সন্ধান দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে দুটি গ্রহ।

ছবি সৌ: নাসা টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+