Narendra Modi's USA Visit: হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে মোদী! মেনুতে কী কী থাকছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi's USA Visit) রাষ্ট্রীয় সম্মান দিয়ে ২২ জুন বৃহস্পতিবার নৈশভোজের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। অন্যদিকে এদিন মোদীর তিন দিনের সফরের দ্বিতীয় দিন।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রসংঘের যোগা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন (Narendra Modi's USA visit)। এছাড়া বেশ কয়েকজন সিইও-র সঙ্গেও তিনি বৈঠক করেন। ২১ জুন রাতে প্রেসিডেন্ট বাইডন তাঁকে ব্যক্তিগত নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই নৈশভোজে সরকারি উপহার বিনিময় হয় মোদী এবং বাইডেন দম্পত্তির মধ্যে।

হোয়াইট হাউজের নৈশভোজে ভারতীয় ছোঁয়া থাকবে বলেই সূত্রের খবর। জিল বাইডেন এবং প্রধানমন্ত্রী মোদী নিরামিষ খাবার পছন্দ করেন। সেকথা মাথায় রেখে বিশেষজ্ঞ শেফ নিনা কার্টিসকে হোয়াইট হাউজের কর্মীদের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। সেখানেই তৈরি করা হয়েছে নিরামিষ মেনু।

অন্য অতিথিদের জন্য মাছের বিকল্প রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দের কথা মনে রেখে (Narendra Modi's USA visit) মেনুতে বাজরা ভিত্তিক খাবার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমেই রাথা হচ্ছে মেরিনেট করা বাজরা, গ্রিল করা কর্ন সালাদ, তরমুজের প্রিপারেশন এবং ট্যাঞ্জি অ্যাভোকাডো সস।

মেনুতে আরও যেসব খাবার থাকছে, সেগুলি হল স্টাফড পোর্টোবেলো মাশরুম, ক্রিমি জাফরান ইনফিউজড রিসোটো, মুম্যাক রোস্টেজ সি বাস, লেমন ডিল দই সস, বাজরা কেক, গ্রীষ্মকালীন স্কোয়াশ। গোলাপ ও এলাচ মিশ্রিত স্ট্রবেরি শর্ট কেকও মেনুতে থাকছে। মেনুক অংশ হচ্ছে স্টোন টাওয়ার চারডনি ক্রিস্টি ২০২১, প্যাটেল রেড ব্লেন্ড ২০১৯, ডোমেয়াইন কার্নিরস ব্রাট রোজ।












Click it and Unblock the Notifications