জাপানের ‘নগ্ন স্নান’ উৎসব সম্পর্কে জানেন কি
শনিবার জাপানের হানশু দ্বীপে শুরু হল একটি উদ্ভট উত্সব। জাপানি ভাষায় 'হাডাকা মাতসুরি' নামে অভিহিত অনুষ্ঠানটি একটি বার্ষিক উত্সব যা ফেব্রুয়ারির প্রতি তৃতীয় শনিবার মন্দিরে সাইদাইজি কান্নোনিনে পালিত হয়।
পৃথিবী জুড়ে চলা নগ্নতার উত্সবের অন্যতম কেন্দ্রস্থল হল জাপান। এতে প্রায় নয় হাজার পুরুষ অংশগ্রহণ করেন প্রতি বছর। তারা সবাই সাদা লেঙটি পরে দৌঁড়ান। এছাড়া পৃথিবীর আরো অনেক দেশে প্রতিবছর নানা নগ্ন উৎসব পালন করা হয়। উৎসব দেখতে ভিড় জমান প্রায় হাজার হাজার দর্শক।

'হাডাকা মাতসুরি' উত্সবে সামিল হাজার হাজার ভক্ত
জাপানের বাসিন্দাদের মতে 'হাডাকা মাতসুরি' প্রধানত একটি ফসল উত্সব। তুরণ প্রজন্মের কৃষিক্ষেত্রে আগ্রহ বাড়াতে মূলত এই উত্সবের আয়োজন করা হয়। এই উত্সবে যারা সামিল হন তারা ২০ সেন্টিমিটার লম্বা এবং চার সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ঝরনায় ঝাপিয়ে পড়েন। তারপর চলে একজোড়া লাঠি খুঁজে বের করার জন্য প্রতিযোগিতা।

সৌভাগ্য ও কৃষিকাজে উন্নতির জন্য চলে উৎসব
জাপানিদের বিশ্বাস শিনগি নামের এই লাঠিজোড়া হচ্ছে সৌভাগ্যের প্রতীক। আর কেবলমাত্র ভাগ্যবান ব্যাক্তির পক্ষেই এটি খুঁজে পওয়া সম্ভব। জাপানের প্রাচীন এ প্রথা অনুযায়ী যে ব্যক্তি এই শিনগি খুঁজে পেয়ে মাসু নামক কাঠের বাক্সে রাখতে পারবেন তিনি আগামী এক বছর সুখে থাকবেন।

প্রায় পাঁচশো বছরের ঐতাহ্যবাহী এই উত্সব
জাপানের এই হাদাকা মাদসুরি বা নগ্ন স্নান প্রায় পাঁচশো বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী উৎসব। আগের দিনে এই উৎসবে পূজারিদের মন্ত্র পড়া কাগজের কবজ খুঁজে পাওয়ার জন্য প্রতিযোগিতায় নামতেন ভক্তরা। এই কবজ খুঁজে পাওয়াকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হত।
কিন্তু সময়ের সঙ্গে এই প্রথাটিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। এখন পলকা কাগজের কবজের স্থলে এসেছে পবিত্র লাঠি। এতে অংশগ্রহণকারীদের সংখ্যাও বেড়ে চলেছে দিনে দিনে।












Click it and Unblock the Notifications