এসসিও শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ গ্রহণ মোদীর, চিনা বিদেশমন্ত্রী ওয়াংয়ের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে জোর প্রধানমন্ত্রীর
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে ওয়াং ই দিল্লিতে বেশ কয়েকটি উচ্চ-পর্যায়ের আলোচনায় অংশ নিয়েছেন। এশিয়ার এই দুই বৃহৎ শক্তি নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। সেদিক থেকে এই সাক্ষাৎ নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সাক্ষাতে প্রধানমন্ত্রী মোদী দুই দেশের মধ্যে ক্রমাগত উন্নত হওয়া সম্পর্কের ওপর জোর দেন এবং চলতি মাসের শেষের দিকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে যোগদানের জন্য চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণ গ্রহণ করেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী বলেন, "বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দেখা করে আনন্দিত। গত বছর কাজানে প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের পর থেকে ভারত-চিন সম্পর্ক একে অপরের স্বার্থ ও সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধার দ্বারা পরিচালিত হয়ে অগ্রগতি লাভ করেছে।" তিনি আরও যোগ করেন, "SCO সম্মেলনের ফাঁকে তিয়ানজিনে আমাদের পরবর্তী বৈঠকের জন্য আমি অপেক্ষা করছি। ভারত ও চিনের মধ্যে স্থিতিশীল এবং গঠনমূলক সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে।"
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী বৈঠকে জোর দিয়েছিলেন যে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অপরিহার্য এবং সম্পর্কের অবিচল, ইতিবাচক অগ্রগতির প্রশংসা করেন। এর আগে, ওয়াং ই সোমবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে উচ্চ-পর্যায়ের আলোচনা করেন। বিশেষ প্রতিনিধি (SR) ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত এই আলোচনায় ডোভাল জানান, গত নয় মাস ধরে ভারত-চিন সম্পর্ক নতুন ইতিবাচক দিশায় এগোচ্ছেন।
ডোভাল আরও বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে, যা ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পরে তৈরি চাপ কাটিয়ে দুই দেশের মধ্যে নতুন করে প্রচেষ্টা চালানোর ইঙ্গিত। তিনি যোগ করেন, "সীমান্ত শান্ত রয়েছে, শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো হয়েছে।"
ডোভাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩১শ অগাস্ট ও ১ সেপ্টেম্বর তিয়ানজিনে অনুষ্ঠিত হতে চলা SCO সম্মেলনে যোগ দিতে চিন সফর করবেন।
এদিন ওয়াং ই তাঁর বক্তব্যে বলেন, দুই পক্ষের উচিত "কৌশলগত যোগাযোগের মাধ্যমে পারস্পরিক আস্থা বাড়ানো, বিনিময় ও সহযোগিতার মাধ্যমে সাধারণ স্বার্থ প্রসারিত করা এবং সীমান্ত বরাবর নির্দিষ্ট সমস্যাগুলি সঠিকভাবে সমাধান করা।" তিনি আরও বলেন, "সীমান্তে এখন যে স্থিতিশীলতা ফিরে এসেছে, তা দেখে আমরা উৎসাহিত।" ওয়াং ই আরও যোগ করেন, বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি ও বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ সুযোগ সামনে। আমাদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী SCO সম্মেলনে যোগ দিতে চিন সফর করছেন। এটিকে চিন যে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে সেটাও মনে করাতে ভোলেননি ওয়াং ই।
ওয়াং ইয়ের ভারত সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ এটি এমন এক সময়ে ঘটছে যখন ভারতের ওপর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধি দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে।
-
বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা! মমতা ভবানীপুরেই, নন্দীগ্রাম-সহ দক্ষিণবঙ্গে চমক কোন আসনগুলিতে? -
কালবৈশাখীর ঝাপটায় ঠান্ডা হাওয়া! ২০ ডিগ্রির নীচে কলকাতার তাপমাত্রা, আজ কোথায় কোথায় ঝড়বৃষ্টি? -
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল












Click it and Unblock the Notifications