লন্ডনে বড়সড় অগ্নিকাণ্ড রেলস্টেশনে , ঘটনাস্থলে ১০০ জন দমকলকর্মী

লন্ডনের এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেল রেলস্টেশনে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তে স্টেশন থেকে কুণ্ডলী পাকিয়ে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে কালো ধোঁয়া। ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে ১৫ টি দমকলের এঞ্জিন পৌঁছেছে। সেখানে রয়েছেন ১০০ জন দমকল কর্মী। সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

লন্ডনে বড়সড় অগ্নিকাণ্ড রেলস্টেশনে , ঘটনাস্থলে ১০০ জন দমকলকর্মী

এদিকে, ঘটনা ঘিরে একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতে শুরু করেছে। বহু ভিডিওতে ঘটনা র ভয়াবহতা প্রকাশ পেয়েছে। আচমকা কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে ,তা নিয়ে রয়েছে জল্পনা। টেমস নদীর দক্ষিণে এই স্টেশনে অগ্নিকাণ্ড ঘিরে এখনও কোনও হতাহতের খবর নেই। এই এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যেমন একটি কঠিন বিষয় ,তেমনই রয়েছে চিন্তা। এই এলাকাতেই রয়েছে বিখ্যাত লন্ডন আই। সেই সমস্ত দিক খেয়াল রেখে অগ্নিনির্বাপণ পরিস্থিতি সামলাতে হচ্ছে দমকল কর্মীদের।

দমকলের তরফে জানানো হয়েছে আর্চের নিচের অংশে তিনটি কমার্শিয়াল ইউনিট সম্পূর্ণ অগ্নিদগ্ধ। আগুনে ভস্মীভূত হয়েছে ৪ টি গাড়ি। ঘটনাস্থলের কাছেই ছিল একটি টেলিফোন বক্স। সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এলাকাবাসীকে ঘরের দরজা , জানালা বন্ধ করতে বলা হয়েছে। লন্ডনের এই জংশন স্টেশনটি একটি বড় জনবহুল এলাকা। এখানে কীভাবে অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে, তা নিয়ে রয়েছে সংশয়। এই স্টেশনের সঙ্গে দক্ষিণ লন্ডন ও উত্তর লন্ডনের যোগ রয়েছে। ফলে এমন এক জায়গায় অগ্নিকাণ্ড রীতিমতো ত্রস্ত করেছে মানুষকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+