প্রবল ভিড়ের চাপে পদপৃষ্ট বহু মানুষ! হার্ট অ্যাটার্ক অন্তত ৫০ জনের, মৃত বেড়ে ৬০

প্রবল ভিড়ের চাপে পদপৃষ্ট বহু মানুষ! অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও হার্ট অ্যাটার্কে আক্রান্ত হয়েছে অন্তত ৫০ জন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে এমনই ভয়াবহ পএরিস্থিতি তৈরি হয়েছে। মুল হেলোইন পার্টিকে কেন্দ্

প্রবল ভিড়ের চাপে পদপৃষ্ট বহু মানুষ! অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও হার্ট অ্যাটার্কে আক্রান্ত হয়েছে অন্তত ৫০ জন। শুধু তাই নয়, পদপৃষ্ট হয়ে আহত অন্তত ১৫০ জন। হাদের মধ্যে আশঙ্কাজনক বহু। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে এমনই ভয়াবহ পএরিস্থিতি তৈরি হয়েছে। মুল হেলোইন পার্টিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। যে প্রবল ভিড় হয়েছিল সেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

প্রবল ভিড়ের চাপে পদপৃষ্ট বহু মানুষ!

ভাইরাল হওয়া ছবিগুলিই দেখা যাচ্ছে কি প্রবল ভিড় হয়েছিল ঘটনাস্থলে। অন্যদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ এবং দমকল বাহিনী ছুটে যাচ্ছে। শনিবার রাতে অন্তত এক লাখ মানুষের ভিড় ওই জায়গাতে হয়েছিল বলে জানা যাচ্ছে। শহরের একেবারে প্রাণকেন্দ্র রয়েছে কয়েকশ দোকান। আর শুরু রাস্তার মধ্যে দিয়ে সেই ভিড়ের ছবি দেখেই বোঝা যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল।

দু'বছর করোনা পরিস্থিতির কারণে হেলোইন পালন করতে পারিনি সেখানকার মানুষ। তাই এই বছর ব্যাপক উয়সাহ দেখা যায় মানুষের মধ্যে। বহু মানুষ ভিড় জমান। স্থানীয় সময় অনুসারে যখন প্রায় মধ্যরাত তখনই পরিস্থিতি ঘোরতর হতে শুরু করে। প্রবল আওয়াজ সঙ্গে মানুষের ভিড়! ব্যাপক অবস্থা হয়।

স্থানীয় পুলিশ প্রশাসন জানাচ্ছে, রাত যত বাড়ছে তত ভিড় বাড়ছে। আর তখনই দেখা যায় অনেকেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তাঁদের ভিড়ের মধ্যে শ্বাসকষ্ট শুরু হচ্ছিল বলে জানাচ্ছে পুলিশ। অন্তত ৮১ জনের এমন শ্বাসকষ্ট শুরু হয় বলে জানাচ্ছে পুলিশ। সাধারণ মানুষও সেই সময় উদ্ধার কর‍তে ছুটে যায়। অনেকের বুকে পাম্প করে বাঁচানোর চেষ্টা করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে এই ছবি দেখা গিয়েছে।

ঘটনার কিছুক্ষণ পর থেকে একের পর এক মৃত্যু সংবাদ আসতে শুরু করে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০০। সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের মধ্যে রয়েছে বহু মহিলা। সমস্ত হাসপাতালগুলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্তত ১৪০টি এ্যাম্বুলেন্স ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে।

ভয়ঙ্কর ভিড়ের চাপেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। যদিও এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা দক্ষিণ কোরিয়া পুলিশের তরফে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

তবে ঘটনার পর বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। ফাঁকা করে দেওয়া গোটা এলাকা। এমনটাই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+