Donald Trump: ডোনাল্ড ট্রাম্প কে হত্যার চেষ্টা, কেন হামলা? তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য FBI-এর হাতে
Donald Trump: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের র্যালিতে যেভাবে হামলার ঘটনা ঘটেছে, তা নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। ট্রাম্পকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল বলে জানা যাচ্ছে। কোনক্রমে বেঁচে যান ডোনাল্ড ট্রাম্প। সেই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এফবিআই বা ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)।
ওই গোয়েন্দা সংস্থা এই ঘটনাকে ডোমেস্টিক টেরোরিজম বলেই উল্লেখ করেছে। তদন্তে উঠে এসেছে, যে ব্যক্তি হামলার চেষ্টা করেছিলেন তার সঙ্গে অন্য কারো যোগ পাওয়া যায়নি অর্থাৎ তিনি একাই ওই হামলা করেছিলেন।

কুড়ি বছরের থমাস মেথি ক্রুক, যিনি পরপর ৮ রাউন্ড গুলি চালান ডোনাল্ড ট্রাম্পের র্যালিতে, তিনি একটি নার্সিংহোমে কর্মরত। তিনি কেন এভাবে আচমকা হামলা চালালেন তা এখনো গোয়েন্দাদের কাছে স্পষ্ট নয়। রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের কানের কাছে আঘাত লেগেছে। হামলার পিছনে কী ছক ছিল সেটা খুঁজে বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা। পেন্সিলভিনিয়ায় একটি র্যালি চলাকালীন ওই ঘটনা ঘটে।
এদিকে হামলার পর ওটা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম। ২০২৪ এই হতে চলেছে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে রাজনৈতিক উত্তাপ যাদের সীমিত হয় সেই বার্তাই দিয়েছেন ট্রাম্প।
যদিও তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এফ বি আই এর কর্তা জানিয়েছেন এই হামলার পিছনে একজনই ছিলেন। স্নাইপারদের গুলিতে মৃত্যু হয়েছে তার। তবে এর পিছনে আরো কেউ রয়েছে কিনা তা একযোগে তদন্ত করছে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলি।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে বন্দুক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে, তা আইনি পথেই পেয়েছেন তিনি। তবে তার গাড়ি থেকে একটি অদ্ভুত ডিভাইস উদ্ধার করা হয়েছে যেটি বোম ডিটেক্টর দ্বারা পরীক্ষা করানো হচ্ছে। এদিকে আমেরিকার সিক্রেট সার্ভিস এর ভূমিকা নিয়েই ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।
বলে রাখা প্রয়োজন, ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পরেই এই ঘটনার উপর কড়া নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশবাসীকে শান্ত থাকার বার্তাও দিলেন তিনি। তাঁর কথায়, ''আমেরিকানরা একে অপরের শত্রু নয়, বন্ধু। একজোট হওয়ার কথা বলেন।
একই সঙ্গে বুলেট দিয়ে নয়, মতপার্থক্যের জবাব ব্যালটে দেওয়ার কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, নির্বাচনকে যাতে যুদ্ধের ময়দান না বানানো হয় সেই বার্তাও এদিন দেন তিনি। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
-
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ধর্ষণ মামলায় বড় নির্দেশ! নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখতেই হবে, দেশের সব হাই কোর্টকে জানাল সুপ্রিম কোর্ট -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা











Click it and Unblock the Notifications