লাদাখে ভারত সমরসজ্জা বাড়াতেই চিন মাথা নোয়াতে শুরু করে দিয়েছে! সীমান্ত নিয়ে বেজিংয়ের বড়সড় বার্তা
লাদাখ সীমান্তে ক্রমেই চড়ছে পারদ। আপাতভাবে যতটা স্থিতিশীল পরিস্থিতি চিন দেখাতে চাইছে লাদাখ নিয়ে, ঠিক ততটা স্থিতিশীল লাদাখ নয়। আর ১৬ হাজার ফুটের উচ্চতায় ভারত একের পর এক তাবড় যুদ্ধাস্ত্র সাজাতেই লাদাখ ইস্যুতে সুর নরম করতে শুরু করে দিয়েছে চিন।

চিনের বার্তা ও লাদাখ সংঘাত
সাম্প্রতিক এক অনুষ্ঠানে চিনের বিদেশমন্ত্রকের মন্ত্রী ঝাও লিনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কূটনৈতিক বিষয়ে চিনের সামনে একখন মুখ্য বিষয় কী? যার উত্তরে প্রথমেই ভারত প্রসঙ্গ তুলে তিনি জানিয়েছে, লাদাখ সীমান্তে দুই দেশেরই শান্তিকে রক্ষা করা উচিত। পাশাপাশি তিনি জানান, ভারতের সঙ্গে পোক্ত দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে তাঁর তাকিয়ে।

সুর নরম চিনের
চিন এদিকে জানিয়েছে, প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক বিশ্বাস বজায় রাখতে আগ্রহী বেজিং। একইভাবে উন্নতিশীল দেশের সঙ্গেও সুসম্পর্কের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন চিনের বিদেশ মন্ত্রী।

ভারতীয় সেনার মেজাজ
এদিকে ভারতের সংসদীয় প্যানেলের কাছে এদেশের সেনা জানিয়ে দিয়েছে, শীতকাল পর্যন্ত লাদাখ সংঘাত যদি গড়ায় ,তাহলেও সেনা প্রস্তুত। কারণ বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, চিন মুখে একরকম বার্তা দিলেও কর্মক্ষেত্রে চিন অন্যভাবে এগিয়ে যাচ্ছে। লাদাখে বহু এলাকাতেই এখনও চিনের সেনা বর্তমান।

সমাধানের রাস্তা চাইছেনা চিনই!
মুখে শান্তির পক্ষে বার্তা দিলেও, লাদাখ সীমান্ত নিয়ে চিন যা দাবি করছে প্রতিটি বৈঠকে তাতে শান্তি প্রতিষ্ঠা তারা লাদাখে কতটা করতে চায় তা নিয়ে সন্দেহ রয়েছে! এপ্রিল মে থেকে সেখানে ৪০ হাজার ট্রুপ মোতায়েন করে চিন এখনও দাবি করছে, লাদাখের একাধিক জায়গা থেকে আগে ভারত সেনা সরাক। তারপর চিন এগোবে নিজের সেনা সরানোর জন্য। এমন পরিস্থিতিতে চিনের আবদার কোনও মতেই মানতে পারেনি ভারত।












Click it and Unblock the Notifications