কমোডের ফ্ল্যাশ থেকেও করোনা সংক্রমণের ঝুঁকি ! জানুন কী বলছে নতুন গবেষণা
কমোডের ফ্ল্যাশ থেকেও করোনা সংক্রমণের ঝুঁকি ! জানুন কী বলছে নতুন গবেষণা
শুধুমাত্র বাড়ির বাইরে নয় এবার বাড়ির মধ্যেও করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে জানাচ্ছেন গবেষকেরা। চিনের ইয়াংজাউ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন টয়লেটের ফ্ল্যাশ থেকেও ছড়াতে পারে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই কম্পিউটার মডেলিংয়ের মাধ্যমে কীভাবে করোনাভাইরাস কমোডে ফ্ল্যাশের মাধ্যমে বাতাসে ভেসে বেড়ায় তাও দেখিয়েছেন তারা।

সম্প্রতি ফিজিক্স অফ ফ্লুয়িড জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিতও হয়েছে বলে জানা যাচ্ছে। চিনা ওই গবেষক দলের মতে কমোডে ফ্ল্যাশ করার সময় উচ্চগতি সম্পন্ন জল হাওয়ার সঙ্গে মিশে কমোডে ঘুরতে থাকে। সেই সময় একাধিক বায়বীয় কণা বাতাসে ভেসে বেড়ায়। এই বায়বীয় কণা গুলির মাধ্যমেই করোনা জীবাণু মিশে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন তারা। তাই সংক্রমণ এড়াতে ফ্ল্যাশ করার আগে কমোডের ঢাকনা নামিয়ে দিতে বলছেন গবেষকেরা।বাথরুম আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস গুলির মধ্যে অন্যতম। কিন্তু মহামারীর এই কঠিন সময়ে সঠিক ভাবে টয়লেট ব্যবহার না করলে যে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে তা এই চিনা গবেষণা থেকেই পরিষ্কার।
টয়লেটে ফ্ল্যাশের সময় ৪০-৫০টি বায়বীয় কণা বাতাসে ভেসে বেড়ায় বলে জানা যাচ্ছেন গবেষকেরা। এবার বারংবার ফ্ল্যাশ হলে আরও বেশি বায়বীয় কণা ছড়িয়ে পড়ে। তাদের হাত ধরেই আরও বেশি করে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ে বলে জানাচ্ছেন তারা। তাই কমোডে বসার আগে বসার জায়গাটিও ভালো করে ধুয়ে নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞেরা। এমনকি করোনা ঠেকাতে একাধিক বার হাত ধোয়ার পাশাপাশি ফ্ল্যাশের সুইচ, বাথরুমের হাতলকেও সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছেন গবেষকেরা।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications