জানেন ধর্মগুরু নিত্যানন্দের 'স্টেটস অফ কৈলাসা' কোথায়? আদৌও সেটি কোনও দেশ
ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দ। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ। এমনকি শিশু নির্যাতনের মারাত্মক অভিযোগ রিয়েছে। সেই বিতকিত ধর্মগুরুই তৈরি করল এই দেশ
গত কয়েকদিনে ফের একবার সংবাদ শিরোনামে স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ। শুধু তিনিই নয়, তাঁর দেশ কৈলাশা'কে ঘিরেও শুরু হয়েছে যাবতীয় কৌতূহল। সম্প্রতি নিত্যানন্দের দেশ 'ইউনাইটেড স্টেটস অফ কৈলাসা' (ইউএসকে) -এর হয়ে একাধিক প্রতিনিধিরা জাতিসংঘের বৈঠকে যোগ দিয়েছিলেন।
সেই মঞ্চ থেকেই তাঁদের দেশের কথা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন। শুধু তাই নয়, তাঁরা জানিয়েছেন কৈলাসাদের মানুষের বেঁচে থাকা মৌলিক সমস্ত চাহিদা একেবারে বিনামূল্যে দেওয়া হয়। এছাড়াও একাধিক বিষয়কে রাষ্ট্রসংঘে আনেন সে দেশের প্রতিনিধিরা। আর এরপর থেকে কৈলাসার বিরুদ্ধে মানুষের জানার আগ্রহ অনেকে বেড়ে গিয়েছে। আসুন জেনে নিত্যানন্দের কৈলাস কোথায় এবং এই দেশটি কি স্বীকৃত দেশ?

কৈলাসা কোথায়?
প্রকাশিত খবর অনুযায়ী, ভারত থেকে পালিয়ে যাওয়ার পর নিত্যানন্দ ইকুয়েডরের উপকূলে একটি দ্বীপ কিনেছিলেন। ওই দ্বীপে তিনি নাকি তাঁর কৈলাস দেশ প্রতিষ্ঠা করেছিলেন। যদিও সেই সময় বিবিসিকে ইকুয়েডরের সরকার জানিয়েছিল, ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দ তাদের দেশে নেই। 'ইউনাইটেড স্টেটস অফ কৈলাসা' মূলত শিবের কৈলাসকে মাথায় রেখেই রাখেন বলে প্রকাশিত খবরে জানা যায়। যা কিনা হিন্দু ধর্মের পবিত্র বলে দাবি করা হয়েছে। রাষ্ট্রসংঘে প্রতিনিধিরা জানিয়েছেন, কৈলাসাতে নিত্যানন্দ হিন্দুধর্মের রক্ষা করছেন।

কৈলাস দেশ কেন প্রতিষ্ঠিত হয়েছিল এবং কিভাবে কাজ করে?
বিতর্কিত ধর্মগুরু নিত্যানন্দের কাল্পনিক দেশ কৈলাসার একটি ওয়েবসাইট আছে। আর সেখান থেকে পাওয়া তথ্য অনুসারে কৈলাসাটি মুভমেন্ট! যার প্রতিষ্ঠা কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্যা দেশের হিন্দু এবং শৈব সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের দ্বারা করা হয়েছে। এমনকি সবার জন্যে একটি সুরক্ষিত জায়গা বলেও দাবি করা হয়েছে। এখানে সবাই শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারবে এবং তাঁদের আধ্যাত্মিকতা, শিল্প ও সংস্কৃতি প্রকাশ করতে পারবে বলেও জানানো হয়েছে কৈলাসার ওয়েবসাইটে।

ই-নাগরিকত্ব এবং ই-ভিসার জন্য আবেদন আহ্বান করা হয়েছে
নিত্যানন্দের দেশ কৈলাসার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ই নাগরিকত্ব এবং ই ভিসার জন্যে আবেদন চাওয়া হয়েছে। নিত্যানন্দ নিজের দেশের এক পতাকা, এক সংবিধান, এক অর্থনৈতিক ব্যবস্থা, এক পাসপোর্ট এবং এক প্রতীকের দাবি করে। সে দেশের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী অন্যান্য দেশের মতোই কৈলাসে বাণিজ্য, ট্রেজারি সহ একাধিক পরিষেবা দেওয়ার জন্যে নানা বিভাগ খোলা হয়েছে। বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে থাকা হিন্দুদের একটি মিলনস্থল কৈলাসা বলে দাবি করা হয়েছে ওই ওয়েবসাইটে। ইতিমধ্যে কৈলাসার তরফে একাধিক দেশে নাকি দূতাবাস খোলা হচ্ছে বলেও জানা গিয়েছে।

কৈলাশা কি মান্যতা প্রাপ্ত একটা দেশ?
নিত্যানন্দের কৈলাসা এমন একটা জায়গা যেখানে শুধুই তিনি এবং তাঁর লোকজন থাকেন। আপাতত কাল্পনিক একটা দেশ বলা হচ্ছে কৈলাসাকে। কারণ রাষ্ট্রসংঘের তরফে এখনও সে দেশকে কোনও মান্যতা দেওয়া হয়নি। শুধুমাত্র আলোচনার একটা জায়গা দেওয়া হয়েছে মাত্রর। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় দেওয়া তথ্য অনুসারে, স্বঘোষিত একটা জায়গা বলা হচ্ছে সেটিকে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলে দাবি করলেও কোনও আন্তর্জাতিক সম্প্রদায় বা জাতিসংঘ স্বীকৃত নয়।
ছবি সৌ:PTI
-
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ফের ব্যাটে 'সৌরঝড়' সূর্যবংশীর, রাজস্থানের কাছে কুপোকাত কোহলির আরসিবি -
আর্টেমিস ২ অভিযানের সফল সমাপ্তি: ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশচারীরা -
'বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারালে ইউসিসি বিল বাতিল করবে তৃণমূল', হুঁশিয়ারি মমতার -
'আমেরিকা পূর্বশর্ত মানলে তাহলেই আলোচনা', ইসলামাবাদে পৌঁছেও কড়া বার্তা ইরানের প্রতিনিধিদের -
কেশিয়াড়ির সভা থেকে ইভিএম কারচুপির আশঙ্কা মমতার, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ -
অনুপ্রবেশকারী ইস্যুতে শাহকে পাল্টা দিলেন অভিষেক, শেখ হাসিনার প্রসঙ্গ তুলে করলেন আক্রমণ -
আশা ভোঁসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা -
হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণ শুরু মার্কিন নৌবাহিনীর -
ভোটদান বা ভোটে লড়া মৌলিক অধিকার নয়, এক রায়ে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট -
ধ্রুপদী সঙ্গীত থেকে পপ, সব গানেই সাবলীল, কিংবদন্তি আশা ভোঁসলের আট দশকের স্বর্ণালি সঙ্গীত সফর একনজরে -
'অস্ত্র জোগালে ফল ভালো হবে না', ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাঝেই চিনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প












Click it and Unblock the Notifications