আর্থিক বিবাদের জেরে পাকিস্তানে খুন হল খালিস্তানি জঙ্গি!
আর্থিক বিবাদের জেরে পাকিস্তানে খুন করা হল খালিস্তা লিবারেশন ফোর্সের শীর্ষ স্থানীয় নেতা। হরমীত সিং ওরফে হ্যাপি পিএইচডি নামের সেই খালিস্তানি জঙ্গিকে খুন করেছে পাকিস্তানেরই একটি গ্যাং। মাদক পাচার থেকে উপার্জিত টাকা নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

অমৃতসর থেকে পাকিস্তানে চলে যায় হরমীত
প্রসঙ্গত, এই হরমীত সিংয়ের বিরুদ্ধে ২০১৬ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দেরা চাহাল গুরুদ্বারে এক আরএসএস নেতাকে খুন করার অভিযোগ রয়েছে। এছাড়াও ভারতে বহু নাশকতা ও অস্ত্র পাচারের মামলায় হরমীতকে খোঁজা হচ্ছিল।

খালিস্তা লিবারেশন ফোর্সের প্রধান হয় সে
পুলিশের ধারণা, ২০১৪ সালে খালিস্তা লিবারেশন ফোর্সের প্রধান হরমিন্দর মিন্টুকে থাইল্যান্ড থেকে গ্রেফতার করার পর থেকে সেই পদে বসে এই হরমীত। মিন্টু পালিয়ে গেলেও তাকে ফের গ্রেফতার করে পুলিশ। পরে ২০১৮ সালে জেলে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় সে।

নাম কেন পিএইচডি ?
হরমীত সিং অমৃতসরের ছেহরতার বাসিন্দা। সে ডক্টরেট ডিগ্রি পাওয়ায় তাকে "পিএইচডি" নাম দিয়েছিল তার সঙ্গীরা। সে দুই দশক ধরে পাকিস্তানে বাস করছিল। অক্টোবরে ভারতের তথ্যের উপর নির্ভর করে ইন্টারপোল বিভিন্ন দেশে বসবাসরত কমপক্ষে আটটি খালিস্তান-যুক্ত সন্ত্রাসীর বিরুদ্ধে "লাল নোটিস" জারি করেছিল। সেই তালিকাতেও ছিল হ্যাপি পিএইচডি।

বড় হামলার ছক কষেছিল হরমীত
পাকিস্তান ভিত্তিক কেএলএফ হ্যান্ডলার হরমীত সিং, ১৯৮৪ সালের জুনে স্বর্ণ মন্দিরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অপারেশন ব্লুস্টারের বার্ষিকীতে আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিলেন। পরে পরিকল্পনাটি বানচাল করে দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications