৩০ দিনের মধ্যে আফগানিস্তান থেকে বিচ্ছিন্ন হবে রাজধানী কাবুল! মার্কিন গোয়েন্দা রিপোর্টে বাড়ছে আশঙ্কা

ক্রমশ খারাপ হচ্ছে আফগানিস্তানের অবস্থা। একের পর এক প্রদেশ চলে যাচ্ছে তালিবানদের দখলে। ধীরে ধীরে কাবুলের দিকে ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে জঙ্গিরা। আশঙ্কা ৯০ দিনের মধ্যেই আফগানিস্তানের রাজধানী তালিবানদের দখলে চলে যাবে।

ক্রমশ খারাপ হচ্ছে আফগানিস্তানের অবস্থা। একের পর এক প্রদেশ চলে যাচ্ছে তালিবানদের দখলে। ধীরে ধীরে কাবুলের দিকে ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে জঙ্গিরা। আশঙ্কা ৯০ দিনের মধ্যেই আফগানিস্তানের রাজধানী তালিবানদের দখলে চলে যাবে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা রিপোর্টে এমনটাই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

মার্কিন গোয়েন্দা রিপোর্টে বাড়ছে আশঙ্কা

আর এরপর থেকেই নতুন আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে আফগানিস্তানের আকাশে। ইতিমধ্যে আফগানিস্তানের মাটি থেকে সরে গিয়েছে মার্কিন সেনা। আর মার্কিন সেনা সরতেই নতুন করে আফগানিস্তানের মাটিতে সক্রিয় হয়ে উঠেছে তালিবানরা। তবে মার্কিন সেনা সরতে ভয়ঙ্কর ভাবে সে দেশের মাটিতে অত্যাচার শুরু করেছে তালিবানরা।

প্রদেশগুলি দখলের পাশাপাশি মহিলাদের উপর ব্যাপক ভাবে অত্যাচার চালানো হচ্ছে। সম্প্রতি রেডক্রসের আন্তর্জাতিক কমিটির একটি রিপোর্ট সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে মার্কিন সেনাবাহিনী সরে যাওয়ার পর থেকে সে দেশে কার্যত তাণ্ডব চালিয়েছে তালিবানরা।

রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত আফগানিস্তানে তালিবানের হামলাতে এক হাজারেও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, চার হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিষ্ঠুর হামলাতে ক্ষতিগ্রস্থ হচ্ছে সে দেশের বাচ্চারাও। কয়েকশ বাচ্চার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে তালিবান জঙ্গিরা এই হামলার দায় অস্বীকার করেছে।

তাদের পাল্টা দাবি, কোনও ভাবে সাধারণ মানুষকে তাঁরা আক্রমণ করছে না। শুধু এলাকাগুলির দখল তাঁরা নিচ্ছে বলে চাঞ্চল্যকর দাবি তালিবান জঙ্গিদের। আর এই আশঙ্কার মধ্যেই সাধারণ মানুষকে দিন কাটাতে হচ্ছে আফগানিস্তানে।

ইতিমধ্যে আফগানিস্তান থেকে এয়ার লিফট করে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে ভারতীয়দেরও। ভয়ঙ্কর এই অবস্থার মধ্যে আরও এক আশঙ্কার কথা শোনাচ্ছে মার্কিন গোয়েন্দারা।

গোয়েন্দাদের দাবি, খুব শীঘ্র আফগানিস্তানকে রাজধানী কাবুল থেকে সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন করে দেবে তালিবানরা। শুধু তাই নয়, আগামী ৯০ দিনের মধ্যে তালিবানরা রাজধানী কাবুল দখল করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ গোয়েন্দাদের।

যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, আফগানিস্তানের মাটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা কোনও ভুল ছিল না। কারণ এই ব্যবস্থা আজীবন চলতে পারে না। তবে তালিবানদের বিরুদ্ধে সবাইকে একজোট হওয়ার বার্তা আমেরিকার।

উল্লেখ্য, নতুন করে আফগানিস্তানের উত্তর -পূর্বে বাদাখশান এবং বাঘলান প্রদেশের রাজধানী এবং পশ্চিমে ফারাহ প্রদেশের রাজধানীর দখল নিয়ে নিয়েছে তালিবানেরা।বাঘলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি দখল করে তালিবান। হিসাব দেখলে বোঝা যাচ্ছে গত ৬ দিনে প্রায় ৯টি প্রদেশের প্রাদেশিক রাজধানীর দখল করেছে তালিবানেরা।

এদিকে এখনও পর্যন্ত লড়াইয়ে বেকায়দায় পড়া আফগান সেনাকে সাহায্য করে আসছে মার্কিন বিমানবাহিনী। জঙ্গিঘাঁটিগুলির উপর লাগাতার বোমাবর্ষণ করছে আমেরিকার যুদ্ধবিমানগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+