পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেনই! ভোটের দিন আমেরিকায় উত্তাপ বাড়াচ্ছে সমীক্ষা রিপোর্ট

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেনই! ভোটের দিন আমেরিকায় উত্তাপ বাড়াচ্ছে সমীক্ষা রিপোর্ট

ডোনাল্ড ট্রাম্পের দিন শেষ। এবার ক্ষমতায় আসছে জো বাইডেন। ভোট পূর্ববর্তী সমীক্ষা রিপোর্ট নতুন করে উত্তাপ বাড়াচ্ছে আমেরিকায়। বিশেষ করে প্রেসিডেন্ট নির্বাচনের দিন এই সমীক্ষা রিপোর্ট ঘিরে জল্পনার পারদ চড়েছে মার্কিন মুলুকে। ভোট পূর্ববর্তী সমীক্ষা বলছে ন্যাশনাল পোলিং শতাংশে বাইডেন ট্রাম্পের থেকে ১০ পয়েন্টে এগিয়ে রয়েছে। যেখানে বাইডেনের ঝুলিতে আছে ৫২ শতাংশ, সেখানে ট্রাম্পের ঝুলিতে রয়েছে ৪২ শতাংশ।

আমেরিকায় নির্বাচন

আমেরিকায় নির্বাচন

আজ আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। জো বাইডেন না ডোনাল্ড ট্রাম্প কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট তা নিয়েই হচ্ছে ভোটের লড়াই। ৬ কোটি মার্কিন নাগরিক আজ বুথে গিয়ে ভোটদান করছেন। ১০ কোটি মার্কিনি আগেই পোস্টাল ব্যলটে ভোট দান করেছেন। করোনার কারণেই এবার আর্লি ভোটিংয়ের সংখ্যা বেিশ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বাইডেনই কী ক্ষমতায়

বাইডেনই কী ক্ষমতায়

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনই ক্ষমতায় ফিরছেন বলে দাবি করা হয়েছিল ভোট পূর্ববর্তী সমীক্ষায়। তাতে বলা হয়েছিল ১০ পয়েন্টে ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন বাইডেন। ট্রাম্পের কাছে যেখানে ৪২ শতাংশ রয়েছে সেখানে বাইডেনের কাছে রয়েছে ৫১ শতাংশ। ন্যাশনাল পোলিং অ্যাভারেজ তাই বলছে।

কতটা সফল এই সমীক্ষা

কতটা সফল এই সমীক্ষা

যদিও ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পূর্ববর্তী সমীক্ষা কিন্তু মেলেনি। সেখানে ট্রাম্পে থেকে অনেক বেশি পয়েন্টে এগিয়ে ছিলেন হিলারি ক্লিন্টন। কিন্তু ভোট হওয়ার পর হিলারি হেরে যান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন। কাজেই এক্ষেত্রেও সেই সমীক্ষা কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়ে গিয়েছে।

করোনা সংক্রমণে ভোটে প্রভাব

করোনা সংক্রমণে ভোটে প্রভাব

এবার করোনা ভাইরাসের সংক্রমণ ভোটে অনেকটাই প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনীতিকরা। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে আমেরিকায়। ট্রাম্প প্রশাসন সেটা কতটা মোকাবিলা করতে পেরেছে তার উপরেই নির্ভর করছে ভোটের ফলাফল এমনই মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+