Israel Strike Hits Beirut: হিজবুলের আরেক 'মাথা' হাসেম সইফুদ্দিন খতম? ইজরায়েল বাহিনীর বড় পদক্ষেপ
Israel Strike Hits Beirut: হিজবুলের উপর হামলার তেজ বাড়াল ইজরায়েল। একযোগে হামলা চলে হামাসের উপরেও। একদিকে লাগাতার যখন এয়ারস্ট্রাইক চালাচ্ছে ইজরায়েল এয়ারফোর্স, অন্যদিকে স্থলপথেও লেবাননে ঢুকে পড়েছে সে দেশের সেনাবাহিনী। আকাশ থেকে মাটি একযোগে হিজবুলের উপর হামলা চালানো হচ্ছে।
আর তাতে কার্যত দিশেহারা জঙ্গি সংগঠন। এই হামলায় হিজবুলের নতুন প্রধান এবং হাসান নাসরুল্লাহর ভাই হাসেম সইফুদ্দিনের (Hashem Safieddine) মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে (Israel Strike Hits Beirut) ।

যদিও এই বিষয়ে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, বাঙ্কারের নীচে হিজবুলের উচ্চপর্যায়ের একটি বৈঠক চলছিল। আর সেই সময় হঠাত করে এয়ারস্ট্রাইক চালায় ইজরায়েল এয়ারফোর্স। সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ওই বাঙ্কার।
আর তাতেই হিজবুলের নতুন প্রধান এবং হাসেম সইফুদ্দিনের মৃত্যু হয়েছে বলে খবর। শুধু এই দুজনই, আরও বেশ কয়েকজন শীর্ষ হিজবুল নেতারও মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। যা অবশ্যই ইজরায়েল সেনার বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে
হিজবুল প্রধান হাসান নাসরুল্লাহ'কে আগেই নিকেশ করে ইজরায়েল বাহিনী। তার মৃত্যুর পর হিজবুলের বড় দায়িত্বে আসেন হাসেম সাইফুদ্দিনের (Hashem Safieddine)। ২০১৭ সালে তাকে সন্ত্রাসবাদী ঘোষণা করে আমেরিকা। ফলে হাসেমের মৃত্যু হিজবুলের কাছে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।
তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, এই ঘটনার পরেই ইজরায়েলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আকাশপথের সুরক্ষাও মজবুত করা হয়েছে। প্রতিশোধ নিতে হামলা চালানো হতে পারে আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কোনও পক্ষই।
Israel Strike Hits Beirut: ইরানের তেল ঘাঁটিতে হামলা?
অন্যদিকে ইজরায়েলকে লক্ষ্য করে গত কয়েকদিন আগে ৪০০ মিসাইল নিক্ষেপ করে তেহরান। পাল্টা জবাব দিতে তৈরি হচ্ছে ইজরায়েলও। কিন্তু কীভাবে? তা এখনও স্পষ্ট নয়। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে দিয়েছে যে, ইজরায়েল যদি ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালায় তা ভুল হবে। আমেরিকা এর সমর্থন করবে না।
তবে ইরানের তেলঘাঁটিগুলি টার্গেট করা নিয়ে বড় আশঙ্কা মার্কিন প্রেসিডেন্টের। এখন দেখার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। তবে অবস্থা যা তাতে মধ্যপ্রাচ্যে যে কোনও সময় মহাযুদ্ধের বেঁধে যেতে পারে ((Israel Strike Hits Beirut)।
তবে এই হিজবুলের উপর হামলায় এখনও পর্যন্ত ১০ জন ইজরায়েল সেনার মৃত্যু হয়েছে বলে জানা যায়।












Click it and Unblock the Notifications