Israel-Palestine Conflict: হামাসের সঙ্গে ইজরায়েলের বিরোধে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা! কপাল খুলছে লক্ষ ভারতীয়ের
Israel-Palestine Conflict: ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষের প্রেক্ষিতে অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে। যা ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলতে চলেছে। ইজরায়েল তাদের কর্মশক্তিতে একলক্ষ ভারতীয় কর্মী নিয়োগের কর্মসূচি শুরু করেছে বলে জানা গিয়েছে।
হামাসের সঙ্গে বিরোধ শুরু হতেই প্রায় ৯০ হাজার ফিলিস্তিনি শ্রমিক বাস্তুচ্যুত হয়। শত্রুতা সন্দেহে পরবর্তী সময়ে তাদের কাজের অনুমতি বাতিল করা হয়েছে। সেই জায়গা পূরণ করতে চলেছে ভারতের শ্রমশক্তি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ অবস্থানের কথা বলেছিলেন। পাশাপাশি সংকটের সময়ে ইজরায়েলের প্রতি ভারতের সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
তারপর থেকে ইজরায়েল নিয়ে রাষ্ট্রসংঘের সাম্প্রতিক ভোটাভুটিতে ভারত বিরত থেকেছে। তবে ইজরায়েল-হামাস দ্বন্দ্ব বন্ধ করার আহ্বান জানিয়েছে ভারত। মোদীর ভারতের লক্ষ্য হল ইজরায়েলের সঙ্গে শক্তিশালী জোট প্রতিফলিত করা। প্রসঙ্গত ১৯৯২ সাল থেকে এই জোট সমৃদ্ধ হচ্ছে। ওই বছরেই দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়।
ইজরায়েলের শ্রমের বাজারে পরিবর্তন ভারতের শ্রমশক্তির পক্ষে মঙ্গলজনক। পাশাপাশি দেশের আর্থিক সমৃদ্ধিতেও এটি বিশেষ ভূমিকা পালন করবে। নতুন এই পরিস্থিতিকে দ্বন্দ্বের মধ্যে একটি সুযোগ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
ইতিমধ্যে ভারত-ইজরায়েলের মধ্যে বাণিজ্য সম্পর্ক শক্তিশালী হয়েছে। ভারত ইজরায়েলি প্রতিরক্ষা সামগ্রীর উল্লেখযোগ্য আমদানিকারক হিসেবে পরিগণিত হয়েছে। দুই দেশের নেতাদের মধ্যে ভাল সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উল্লেখ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৭ সালে ইজরায়েল সফর করেন।
-
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications