ডোনাল্ড ট্রাম্পের নয়া অভিবাসন নীতির ফলে বিপাকে লক্ষাধিক ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী
ডোনাল্ড ট্রাম্পের নয়া অভিবাসন নীতির ফলে বিপাকে লক্ষাধিক ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী
কিছুদিন আগেই প্রেসিডেন্ট পদে বসেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অভিবাসন নীতির পরিবর্তন করেছেন। দেশের মধ্যে অভিবাসী প্রবেশে রাশ টানাতেই মার্কিন সরকারের এই উদ্যোগ বলে জানা গেছে। যদিও এরপরই ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা গুলির কর্মীদের আমেরিকায় যাওয়ার জন্য এইচ–১ বি ভিসা পেতে লাগাতার সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে জানা যাচ্ছে।

ক্ষমতায় আসার পরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের 'বাই আমেরিকান হায়ার আমেরিকান’ (বিএএএচএ) আইনটি প্রনয়ন করেন। তারফলেই যত সমস্যার সূত্রপাত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেদেশের স্থানীয় কর্মীদের থেকে কম বেতনে কাজ করিয়ে নেওয়ার জন্য এইচ–১ বি ভিসা দিয়ে অন্য দেশ থেকে কর্মী আনত আমেরিকার তথ্য প্রযুক্তি সংস্থাগুলো। নতুন এই নিয়মে বলা হয়, কোনও কর্মীকে এইচ–১ বি ভিসা দিতে গেলে স্থানীয় কর্মীদের প্রাপ্ত বেতনের দ্বিগুণ দিতে হবে কোম্পানিগুলিকে। মার্কিনিদের বদলে ভারত সহ যে কোনও দেশের কর্মী নিয়োগ করলে একই নিয়ম বহাল থাকবে।
বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথেই ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীদের এইচ–১ বি ভিসা পাওয়ার পরিমাণ ২০১৬ সালে ৫১ শতাংশ থেকে চলতি বছরে তা ২৬ শতাংশে নেমেছে। মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা বা ইউএসসিআইএস মারফত এই তথ্য পাওয়া গেছে। আর মার্কিন প্রশাসনের এই নয়া নীতির ফলে চরম বিপাকে পড়েছেন ইনফোসিস, উইপ্রো, টিসিএস–এর মতো একাধিক তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা।












Click it and Unblock the Notifications