Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টরন্টোর শপিং মলে গুলিতে নিহত ভারতীয় কানাডিয়ান আইটি পেশাজীবী, টার্গেটেড হামলার সন্দেহ পুলিশের

কানাডার টরন্টো শহরের এক ব্যস্ত শপিং সেন্টারে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় প্রাণ হারালেন এক ভারতীয় বংশোদ্ভূত আইটি পেশাজীবী। নিহতের নাম চন্দন কুমার রাজা নন্দকুমার (৩৭)। তিনি ব্র্যাম্পটনের বাসিন্দা ও আদতে কর্ণাটকের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ টরন্টোর উডবাইন শপিং মলের পার্কিং লটে গুলির শব্দে চাঞ্চল্য ছড়ায়। রেক্সডেল বুলেভার্ড ও হাইওয়ে ২৭ সংলগ্ন ওই এলাকায় গুলিবর্ষণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় টরন্টো পুলিশ। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি, হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলার পরেই গাড়িতে করে পালিয়ে যায় আততায়ীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার একটি সাদা এসইউভি গাড়ির কাচে একাধিক গুলির চিহ্ন ও ভাঙা ড্রাইভার সাইড জানালার ছবি প্রকাশ্যে এসেছে ।

চলতি বছরে টরন্টো শহরে এটি তৃতীয় খুনের ঘটনা। যদিও এখনও হামলার পিছনের কারণ স্পষ্ট নয়, পুলিশের প্রাথমিক অনুমান এটি কোনও আকস্মিক হামলা নয়, বরং পরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যবস্তু করেই গুলিবর্ষণ করা হয়েছে।

টরন্টো পুলিশের ইন্সপেক্টর এরল ওয়াটসন জানান, "শপিং মলের মতো জনবহুল জায়গায় এই ধরনের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ায়।" তিনি আরও জানান, প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ সংগ্রহে জোরদার তল্লাশি চলছে।

এদিকে, কানাডায় ভারতীয়দের উপর সহিংস হামলা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই এই হত্যাকাণ্ড নতুন করে প্রশ্ন তুলেছে। সংসদে সম্প্রতি জানানো তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে কানাডায় সহিংস ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন ভারতীয় পড়ুয়া। এই সময়ে সবচেয়ে বেশি এমন মৃত্যুর ঘটনা ঘটেছে কানাডায়, তার পরেই রয়েছে আমেরিকা।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন হামলাকারীর সংখ্যা কত, কত রাউন্ড গুলি চালানো হয়েছে ও এর পিছনে কোনও বৃহত্তর অপরাধচক্র যুক্ত কি না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+