India China Border Clash: সীমান্তে অত্যাধুনিক WZ-7 'Soaring Dragon' ড্রোন রাখল চিন! মোতায়েন একাধিক যুদ্ধবিমান

India China Border Clash: সীমান্তে অত্যাধুনিক WZ-7 'Soaring Dragon' ড্রোন রাখল চিন! মোতায়েন একাধিক যুদ্ধবিমান

India China Conflict: গত কয়েকদিন আগেই ফের একবার সংঘাতে জড়িয়ে পড়ে ভারতীয় সেনা এবং চিনের জওয়ানরা। অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে এই সংঘাতের ঘটনা ঘটে। যা নিয়ে নতুন করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। আর এই সংঘাতে ভারত এবং চিনের একাধিক জওয়ান আহত হন বলে খবর। আর এই ঘটনার পরেই ফ্ল্যাগ মিটিং করে এলাকাতে শান্তি বজায় রাখার কথা বলা হয়। কিন্ত্য সাম্প্রতিক স্যাটেলাইট ছবি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

একাধিক ড্রোন এবং যুদ্ধ বিমান মোতায়েন

একাধিক ড্রোন এবং যুদ্ধ বিমান মোতায়েন

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চিন-তিব্বত সহ একাধিক এয়ারবেসের চাঞ্চল্যকর স্যাটেলাইন ছবি সামনে এসেছে। যেখানে একাধিক ড্রোন এবং যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেগুলির রেঞ্জে ভারতের উত্তর-পূর্বাঞ্চল পুরোটা রয়েছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি ভারত -চিন সংঘাতের পরেই সীমান্ত ভারতীয় বায়ুসেনার তৎপরতা বেড়েছে। একাধিক যুদ্ধ বিমান লাগাতার টহল দিচ্ছে। এই অবস্থায় MAXAR -এর ছবিগুলি সামনে এসেছে বলে জানা যাচ্ছে। এর আগে ভারতীয় ভুখন্ডে কার্যত কাছাকাছি চলে আসে চিনের যুদ্ধ বিমান। এরপরে সীমান্তে আরও তৎপরতা বাড়িয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স।

'সোরিং ড্রাগন' ড্রোন মোতায়েন বেজিংয়ের

'সোরিং ড্রাগন' ড্রোন মোতায়েন বেজিংয়ের

সম্প্রতি অরুণাচল প্রদেশ সীমান্তের ১৫০ কিলোমিটার উত্তর-পূর্ব চিনের বাংদা বিমানঘাঁটির একটি ছবি সামনে এসেছে। যেখানে একটি অত্যাধুনিক WZ-7 'সোরিং ড্রাগন' ড্রোন মোতায়েন করা রয়েছে। চিনের হাতে থাকা ড্রোনগুলির মধ্যে একটি। যেটি কিনা লাগাতার ১০ ঘন্টা পর্যন্ত আকাশে উড়তে পারে। গুপ্তচরবৃত্তি, নজরদারি এবং বিভিন্ন গবেষণার কাজে এই ড্রোন ব্যবহার করা হয়। ২০১০ সালে এটি প্রকাশ্যে আসে। এই ড্রোন ডেটা লেনদেন করার মত ক্ষমতা রাখে। এমনকি ক্রুজ মিসাইল ছুঁড়তে সক্ষম এটি। ভারতের হাতে এমন মিসাইল নেই।

সতর্ক থাকার কথা বলছেন বিশ্লেষকরা

সতর্ক থাকার কথা বলছেন বিশ্লেষকরা

প্রাক্তন বায়ুসেনা (IAF) আধিকারিক ((NewSpace) সমীর জোশি জানিয়েছেন, এই ধরণের ড্রোনকে মোতায়েন করা মানে এটিতে সম্পূর্ণ সক্রিয় এবং সম্পূর্ণরূপে কার্যকরী নেটওয়ার্ক ইনস্টল করা হয়েছে। আকসাই চিন এবং ম্যাকমোহন লাইনের আশেপাশে উত্তর-পূর্ব ভারতীয় অঞ্চলে ভারতীয় কার্যকলাপের উপর নজরদারি রাখতেও WZ-7 'সোরিং ড্রাগন' ড্রোন কাজন করছে বলেও মনে করছেন ওই প্রাক্তন আধিকারিক। ফলে বিষয়টি নিয়ে সতর্ক থাকার কথা বলছেন তিনি।

হেলিপ্যাড থেকে তৈরি হচ্ছে রেল লাইনও

হেলিপ্যাড থেকে তৈরি হচ্ছে রেল লাইনও

অন্যদিকে সীমান্ত ঘেঁষে চিনা এয়ারবেসে একাধিক ঘাঁটি তৈরি করা হয়েছে। সেই সংক্রান্ত ছবিও স্যাটেলাইটে ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, যুদ্ধ বিমান, ট্রান্সপোর্ট বিমান, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জমা এবং রিকনেসান্স বিমান পর্যন্ত রাখা হয়েছে বলে স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও একাধিক রেলপথ নির্মাণ কাজ চলছে। এমনকি হেলিপোর্ট সহ একাধিক নির্মাণ চিনের দিকে কাজ চলছে বলেও জানা যাচ্ছে। চিনের তরফে ব্যাপক পরিমাণ এই তৎপরতা ঘিরে রীতিমত চাপ বাড়ছে বলেই মনে করা হচ্ছে।

যদিও সতর্ক ভারতীয় বায়ুসেনা। গিত কয়েকমাস সীমান্ত বরাবর ভারতও ব্যাপক ভাবে নিজেদের শক্তি বাড়িয়েছে। রাস্তা থেকে ঘাঁটি যুদ্ধকালীন ততপরতায় বাড়িয়েছে ভারত। এমনকি একাধিক যুদ্ধ বিমান তৈরি রাখা হয়েছে। অর্থাৎ চিনকে রীতিমত যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারতও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+