গালওয়ানের কাছেই ভারত-চিন ৯ঘন্টার দীর্ঘ সেনা বৈঠক

গালওয়ানের কাছেই ভারত-চিন ৯ঘন্টার দীর্ঘ সেনা বৈঠক

লাদাখের একাধিক অঞ্চলে এখনও ঘাঁটি গেড়ে রয়েছে চিনা সেনাবাহিনী। ভারত সীমান্তে রীতিমতো টহল দিচ্ছে তারা৷ সীমান্তে সেনা সরানো প্রসঙ্গেই মুখোমুখি হয়েছিলেন ভারত-চিনের উচ্চপর্যায়ের সেনা আধিকারিকরা। দুই দেশের সেনাবাহিনীর উচ্চ আধিকারিকদের মধ্যে ১২ তম সাক্ষাৎ ছিল এটি। প্রায় ন'ঘণ্টা ধরে এই বৈঠক চলে। এবং বৈঠক শেষে বলাই যায়,ফলপ্রসূ হয়েছে দীর্ঘ এই বৈঠক।

গালওয়ানের কাছেই ভারত-চিন ৯ঘন্টার দীর্ঘ সেনা বৈঠক

চিনের দিকের এলএসি তথা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিকটবর্তী মোল্ডো অঞ্চলে এই বৈঠক শুরু হয়। মূলত হট স্প্রিং এবং গোগরা সীমান্ত থেকে সেনা সরানোর লক্ষ্য নিয়েই বৈঠকে বসে দুই দেশ৷ আশা করা যায়, সোমবারই এই বৈঠকের ফলাফল এবং চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যৌথ বিবৃতি দেবে দুই দেশ। এর আগে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বৈঠক হয়েছিল ৯ এপ্রিলে। সেই বৈঠকে ভাএত স্পষ্ট জানিয়েছিল, লাদাখের প্রত্যেকটি সীমান্ত অঞ্চলে সেনা প্রত্যাহার শান্তিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমেই সংঘর্ষ এড়ানো যেতে পারে।

সূত্রের খবর বৈঠকটিতে সংঘর্ষ বিরতি নিয়েই আলোচনা হয়েছে৷ দুই দেশই শান্তিরক্ষায় সংঘর্ষবিরতি প্রস্তাবে রাজিও হয়েছে। জানা গিয়েছে, লাদাখে প্রতিটি ভারত-চিন সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষবিরতিতে দুই পক্ষ রাজি হলেই সেনা সরানোর প্রক্রিয়া শুরু হবে৷ দুই দেশই ধীরে ধীরে সেনা প্রত্যাহার করতে শুরু করবে। টহলদারির ক্ষেত্রেও নতুন নিয়ম পালন করা হবে৷

প্রসঙ্গত সম্প্রতি তিব্বতে এসে ভারত চিন সীমান্তে ঘুরে গিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিব্বতের যুবকদের লালফৌজে যোগদান করিয়ে তাদের নিয়ে বিশেষ বাহিনী গড়ছে চিন। মূলত ভারতের বিরুদ্ধে সীমান্ত সংঘর্ষের জন্য এই বাহিনী তৈরি করা হচ্ছে বলেই সূত্র মারফৎ জানা গিয়েছে। তিব্বতের প্রতি পরিবার থেকে অন্তত একজনকে যোগ দিতে চিনের পাবলিক লিবারেশন আর্মিতে এইরকম নিয়মও ঘোষণা করেছে চিন৷

অন্যদিকে চিনের সামনে আর রক্ষণশীল নীতি নয়৷ দেশের মোদি সরকার ঠিক করেছে এবার পাকিস্তানের মতোই অফেন্সিভ ডিফেন্স নীতি নেওয়া হচ্ছে সীমান্তেও।

গতবছর গাওয়ানে অনুপ্রবেশের চেষ্টা করে ভারতীয় সেনাবাহিনীর হাতে উত্তম মধ্যম খেয়েছিল চিলের লালফৌজের জওয়ানরা৷ মার্কিন গোয়েন্দা সূত্রের প্রকাশিত খবর ছিল ওই সময় নিজেদের পরাজয়ের দাগ লুকতে সেনা মৃত্যুর কথা অস্বীকারও করে চিন। তবে তারপর থেকেই চিনের অনুপ্রবেশের চেষ্টাকে নাস্তানাবুদ করে দেয় ভারতীয় সেনা। এবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছে চিনের সেনাবাহিনী৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+