চিনা প্রশাসনের রোষানলে ধূলিসাৎ প্রায় ১৬ হাজার মসজিদ, আরও কোণঠাসা উইঘুর মুসলিমরা

চিনা প্রশাসনের রোষানলে ধূলিসাৎ প্রায় ১৬ হাজার মসজিদ, আরও কোণঠাসা উইঘুর মুসলিমরা

চিনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর চিনের অত্যাচার যেভাবে দিনে দিনে মাত্রা ছাড়াচ্ছে তা সাম্প্রতিককালে চিন্তার কারণ হয়েছে গোটা বিশ্বেরই। উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক রাষ্ট্রনেতা। বিগত কয়েক বছরেই সামনে এসেছে একাধিক গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও। এমতাবস্থায় মুসলিম সমাজের উপর জিনপিং প্রশাসনের অত্যাচারের আরও বর্বর নিদর্শন পেশ করল একটি অস্ট্রেলীয় সংস্থা।

চিনা প্রশাসনের রোষানলে ধূলিসাৎ প্রায় ১৬ হাজার মসজিদ, আরও কোণঠাসা উইঘুর মুসলিমরা

সদ্য প্রকাশিত অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের (এএসপিআই) রিপোর্টে দেখা যাচ্ছে বিগত কয়েক বছরে চিনে প্রায় ১৬ হাজারেরও বেশি মসজিদের উপর আক্রমণ করা হয়েছে। যার মধ্যে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে সিংহভাগ মসজিদই। পাশাপাশি মানবাধিকার সংক্রান্ত অন্যান্য রিপোর্ট থেকে জানা যাচ্ছে এখনও পর্যন্ত প্রায় ১০ লক্ষেরও বেশি উইঘুর মুসলিম ও তুর্কী ভাষী মুসলিমকে বন্দী শিবিরে আটক করা হয়েছে। তাদের সিংহভাগকেই ধর্ম ত্যাগ ও ধর্মচারণ ত্যাগ করতে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে চিনের কমিউনিস্ট সরকার। নাহলে বাড়ছে অত্যাচারের পরিমাণও।

এএসপিআই-র রিপোর্টেই বলা হয়েছে গত তিন বছরেই চিনের এই উত্তর-পশ্চিম প্রদেশে বেশিরভাগ মসজিদ ধ্বংস করা হয়েছে। সম্পূর্ণ ভাবে ভেঙে ফেলা হয়েছে আনুমানিক সাড়ে ৮ হাজারের বেশি মসজিদ। উরুমকী ও কাশগরের মসজিদ গুলিও পড়েছে জিনপিং প্রশাসনের রোষানলে। সূত্রের খবর, এখনও পর্যন্ত জিনজিংয়াংয়ের মোট উপাসনালয়ের মধ্যে মাত্র সাড়ে ১৫ হাজার মসজিদ অক্ষত অবস্থায় রয়েছে। যদিও সেগুলিকে ভাঙারও তোড়জোর চলছে প্রশাসনের নাকের ডগাতেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+