২৬/১১ হামলায় অনাথ হওয়া ছোট্ট মোশের মুখোমুখি মোদী, কী দিলেন উপহার

২৬/১১ মুম্বই হামলায় অনাথ মোশে ভারত ছেড়ে চলে যায় নিজের দেশ ইজরায়েলে। আর সেই মোশের সঙ্গেই ইজরায়েল সফরে গিয়ে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২৬ /১১ মুম্বই হামলার সময় ,ছোট্ট মোশেকে চোখের সামনে দেখেতে হয়েছিল রক্তপাত। সেই সময়ে নারিম্যন পয়েন্টে জঙ্গিদের হামলায় তার বাবা মাকে হারায় মোশে হোলৎসবার্গ। সময়টা তখন ২০০৮ সাল। এরপর মোশে ভারত ছেড়ে চলে যায় নিজের দেশ ইজরায়েলে। আর সেই মোশের সঙ্গেই ইজরায়েল সফরে গিয়ে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোশের এখন ১১ বছর বয়স। মুম্বইয়ের ভয়াবহ স্মৃতিকে ঝেড়ে পেলে মোশে বড় হচ্ছে দাদু দিদার কাছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোশের সাক্ষাৎ হওয়ার সময়, সেখানে উপস্থিত মোশের দাদু দিদা স্বভাবতই আবেগতাড়িত হয়ে পড়েন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে , মোশে বলে," প্রিয় মিস্টার মোদী, আমি আপনাকে ভালোবাসি আর আপনার দেশের মানুষকেও ভালোবাসি'। মোশের সঙ্গে দেখা করে আপ্লুত মোদী জানান, মোশে ও তার পরিবারকে বহুদিন থাকবার জন্য ভিসা দেবে ভারত। পাশপাশি মোশে ও তার পরিবার যখন খুশি ভারতে আসতে পারেন বলেও জানান মোদী।

২৬/১১ হামলায় অনাথ হওয়া ছোট্ট মোশের মুখোমুখি মোদী, কী দিলেন উপহার

ভারতের প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ পেয়ে অত্যন্ত আপ্লুত হয় মোশে। উল্লেখ্য,মোদীর সঙ্গে এদিন ছিলেন ইজরায়েলের প্রাইমমিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। আবেগ তাড়িত নেতানিয়াহু এদিন ছোট্ট মোশেকে উদ্দেশ্য করে বলেন, " প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে ভারতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তুমি আমার সঙ্গে চলো মুম্বইয়ে"।

এছাড়াও এদিন, মোশের ভারতীয় পরিচারিকা স্যান্ড্রা স্যামুয়েলসের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ২৬/১১ জঙ্গি হামলার সময়ে এই পরিচারিকাই মোশেকে রক্ষা করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+