ঘূর্ণিঝড় ফ্লোরেন্স এখন গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় অন্য আশঙ্কায় আমেরিকা
শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্লোরেন্স মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে দুই ক্যারোলিনায় আছড়ে পড়ার পরে ঝড়ের আশঙ্কা কমে গিয়েছে। তবে অন্য আশঙ্কা উঁকি দিচ্ছে ক্যারোলিনা জুড়ে।
শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্লোরেন্স মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে দুই ক্যারোলিনায় আছড়ে পড়ার পরে ঝড়ের আশঙ্কা কমে গিয়েছে। তবে অন্য আশঙ্কা উঁকি দিচ্ছে ক্যারোলিনা জুড়ে। ঝড়ে ও বৃষ্টিতে ইতিমধ্যে ১২ জনের প্রাণ গিয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হয়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোমর তো কোথাও বুক সমান জল হয়ে গিয়েছে। একইসঙ্গে ভেসে গিয়েছে ভিতরের সমস্ত নদী-নালা।

মাত্র ২ দিনে ২ ফুটের বেশি জল জমে গিয়েছে। তা বাড়ে সাড়ে ৩ ফুটে পৌঁছবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আমেরিকার ন্যাশনাল হ্যারিকেন সেন্টার রবিবার জানিয়েছে, ভিতরের সমস্ত জলাশয়, নদী ভেসে যাওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
বেশিরভাগ রাস্তা ভেসে গিয়েছে। অথবা উঁচু জায়গায় গাছ পড়ে রাস্তা আটকে রয়েছে। ফলে কেউ ক্যারোলিনায় ফেরত আসতে চাইলে তাদের নিষেধ করেছেন খোদ মেয়র রয় কুপার। আগামী সপ্তাহে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ক্যারোলিনা সফরে যাবেন। গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন। আপাতত হোয়াইট হাউসের নির্দেশ মেনেই উদ্ধারকার্য ও বিপর্য মোকাবিলা চলছে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ফ্লোরেন্স ৪ হাজা কিলোমিটার দূরত্ব এসে আমেরিকায় হানা দিয়েছে। এটি প্রস্থে ৩৫০ মাইল চওড়া ছিল। বাতাসের গতি ছিল ১৯৩ কিমি প্রতি ঘণ্টা। পরে তা কমে যায়।
-
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!











Click it and Unblock the Notifications