মহাকাশ থেকে কেমন দেখাচ্ছে ঘূর্ণিঝড় ফ্লোরেন্সকে! দেখুন হতবাক করা ছবি ও ভিডিও
আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে কেমন দেখতে লাগছে ঘূর্ণিঝড় ফ্লোরেন্সকে। আসুন দেখে নেওয়া যাক।
আমেরিকার উত্তর ও দক্ষিণ ক্যারোলিনায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ধ্বংসের প্রাথমিক পর্যায়। এই ঝড়কে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ঙ্কর ঝড়গুলির মধ্যে অন্যতম বলে আখ্যা দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসন তৈরি থাকলেও পূর্ব উপকূলে আতঙ্ক তৈরি হয়েছে। আমেরিকার ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, ফ্লোরেন্সের প্রভাবে উপকূলবর্তী উত্তর ক্যারোলিনা ও উত্তর-পূর্ব প্রান্তের দক্ষিণ ক্যারোলিনায় ২০-৩০ ইঞ্চি করে বৃষ্টিপাত হতে পারে। কোথাও তা ৪০ ইঞ্চিতে পৌঁছে যেতে পারে। এদিকে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে কেমন দেখতে লাগছে ঘূর্ণিঝড় ফ্লোরেন্সকে। আসুন দেখে নেওয়া যাক।
|
ফ্লোরেন্সের রূপ
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের ছবি ও ভিডিও তুলেছে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে। সেখান দেখা যাচ্ছে কীভাবে তা ক্যারোলিনার দিকে ধাবমান হচ্ছে।
|
৪০০ কিমি উপরে
ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উপরে মহাকাশ থেকে ঘূর্ণিঝড়ের ছবি তোলা হয়েছে। পূর্ব উপকূলের দিকে কীভাবে ঘূর্ণিঝড় ধেয়ে যাচ্ছে তা দেখানো হয়েছে।
|
ভয়ঙ্কর সুন্দর
এটি আর একটি ছবি যেখানে নাসার নভশ্চর, জার্মানির বাসিন্দা আলেকজান্ডার জার্স্ট ঘূর্ণিঝড়ের ভয়ঙ্কর সুন্দর ছবি পোস্ট করেছেন।
|
ফ্লোরেন্সের ভিডিও
শুধু ছবি নয়, ঘূর্ণিঝড় ফ্লোরেন্স কীভাবে ঘূর্ণি পাকিয়ে আটলান্টিক মহাসাগরের পথ পেরিয়ে ধাবমান হচ্ছে তার ভিডিও প্রকাশ করা হয়েছে।
|
আন্তর্জাতিক স্পেস স্টেশনের ভিডিও
নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশনও একটি ভিডিও টুইট করেছে। তাতে দেখানো হয়েছে কতটা বিস্তৃত এলাকা জুড়ে ঘূর্ণি পাকিয়ে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স ক্যারোলিনার দিকে এগিয়েছে।
-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের











Click it and Unblock the Notifications