Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Los Angeles Fire: ঝড়ের গতিতে ছড়াচ্ছে আগুন, ভয়াবহ দাবানলে প্রাণহানি হলিউড নগরীতে; ঘরবাড়ি পুড়ল তারকাদের!

Los Angeles wildfire: দাবানলে জ্বলছে হলিউড (Hollywood) নগরী। ক্যালিফোর্নিয়ার (California) লস অ্যাঞ্জেলসে দাবানলে ভস্মীভূত প্রায় হাজারখানেক নির্মাণ। আগুনে পুড়ে মারা গিয়েছেন এখনও পর্যন্ত পাঁচ জন। আগুনের (Fire) গ্রাসে প্রায় ৩ হাজার একর জমি। ভিটেমাটি হারিয়েছেন প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষ। ঘরছাড়া বহু তারকাও (Celebrities)।

মূলত লস অ্যাঞ্জেলসের উত্তর পূর্বে একটি বনাঞ্চল (Forest) থেকে দাবানলের উৎপত্তি। দমকা হাওয়ার জেরেই সেই আগুন ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সন্ধেয় ৭০ কিলোমিটার দমকা হাওয়ার সঙ্গে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। নির্দিষ্ট জায়গায় তা আবার ১১২ কিলোমিটার বেগে বইতে থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ড ছড়িয়ে সেই আগুন ছড়িয়ে পড়ে।

fire

আগুনের গ্রাসে গোটা হলিউড হিলস। ওই এলাকায় প্রচুর তারকার বাড়ি রয়েছে। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম রাজ্যজুড়ে জরুরি অবস্থার ঘোষণা করেছেন। আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে দমকলবাহিনীকে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, আকাশপথে আগুন নেভানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। যদিও বুধবারের সকালের পর থেকে দমকলের বিমান ও হেলিকপ্টারগুলি থেকে আগুন নেভানোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

গভর্নর আরও জানিয়েছেন, দমকলের ১৪০০টিরও বেশি যান ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে আগুন নেভানোর কাজে। সাহায্যে এগিয়ে এসেছে ওরিগন প্রদেশও। সেখান থেকে ২৪০টি ফায়ারফাইটার ও ৬০টি ইঞ্জিন এসে পৌঁছেছে আগুন নেভানোর কাজে। এদিকে ছুটিতে থাকা সকল দমকল কর্মীদের কাজে যোগ দিতে জরুরি নির্দেশিকা জারি করেছে লস অ্যাঞ্জেলস দমকল বিভাগ।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, দাবানলের জেরে প্রায় ৫২০০ কোটি থেকে ৫৭০০ কোটি ডলার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রশান্ত মহাসাগরের (Pacific Ocean) তীরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

প্রায় ১ হাজারটি নির্মাণ পুড়ে ছাই হয়ে মাটিতে মিশে গিয়েছে। লস অ্যাঞ্জেলসের ইতিহাসে যা সবচেয়ে ধ্বংসাত্মক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে ২০০৮ সালে দাবানলের জেরে ৬০৪টি নির্মাণ ধব্বংস হয়েছিল।

সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দাবানলের ভয়ানক সব ছবি ভিডিও। আগুনের গ্রাসে একের পর এক ঘরবাড়ি গ্রাস হওয়ার ভয়াবহ ভিডিও সামনে এসেছে। একসঙ্গে গোটা চত্বর খালি করে দেওয়া হয়েছে। তারকা থেকে আমজনতা, সকলে ঘরছাড়া।

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রশান্ত মহাসাগর থেকে জল নিয়ে প্লেনে করে আগুনের উপর তা ছেটানো হচ্ছে। পাহাড়ের উপর হলিউডের ঐতিহাসিক চিহ্ন থেকে কিছু দূরত্বেই রয়েছে আগুন। লস অ্যাঞ্জেলস শহর থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আতঙ্কিত শহরবাসী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+