Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চূড়ান্ত ক্লান্তি, হাসপাতালে ভর্তির সংখ্যা কম, ওমিক্রন নিয়ে ভারতের সঙ্গে তথ্য বিনিময় আফ্রিকার

ওমিক্রন নিয়ে ভারতের সঙ্গে তথ্য বিনিময় আফ্রিকার

দক্ষিণ আফ্রিকার করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রীতিমতো বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। নভেম্বরের গোড়ার দিকে সনাক্ত হওয়া এই বি.‌১.‌১.‌৫২৯ ভ্যারিয়েন্টকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুনভাবে ওমিক্রন নামকরণ করেছে, যা বিশ্বের বিশেষজ্ঞদের চিন্তার মুখে ফেলে দিয়েছে। বিভিন্ন দেশের পাশাপাশি এই ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে ভারতেও একাধিক বিধি–নিষেধ চালু করা হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য কর্তৃপক্ষ ভারতের শীর্ষ মেডিক্যাল বিশেষজ্ঞদের জানিয়েছেন যে ওমিক্রন ভ্যারিয়েন্টে সরাসরি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা অনেক কম। যদিও নতুন এই কোভিড ভ্যারিয়েন্ট উচ্চ সংক্রমণযুক্ত হওয়ায় তা বেশ উদ্বেগের এবং রোগীরা হাল্কা অসুস্থতার মাঝেও চরম ক্লান্তি অনুভব করছেন।

আফ্রিকা ও ভারতের তথ্য বিনিময়

আফ্রিকা ও ভারতের তথ্য বিনিময়

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু নতুন এই ভ্যারিয়েন্টকে খুব উচ্চতরের বিশ্বব্যাপী ঝুঁকি বলে জানিয়েছে এবং আফ্রিকার ওমিক্রন নিয়ে যে সব দেশ কাজ করছে তাদের দিকে সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে এবং ভারতে তৈরি ভ্যাকসিনও সরববরাহ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। সরকারি শীর্ষ সূত্র অনুযায়ী, ইতিমধ্যেই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (‌আইএমআর)‌ ও ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (‌এনসিডিসি)‌-এর বিশেষজ্ঞরা দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষের সঙ্গে সংক্রমণ ও তীব্রতা সহ ওমিক্রনের তথ্য নিয়ে মত বিনিময় করেছেন।

 খুব কম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে

খুব কম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে

সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ডেল্টার সঙ্গে তুলনা করলে ওমিক্রন অত্যন্ত সংক্রমণযোগ্য, উদীয়মান এই ডেল্টা ভ্যারিয়েন্ট সম্প্রতি ভারতকে নাজেহাল করে ছেড়েছে। সূত্রের খবর, '‌তথ্য বিনিময়ের ভিত্তিতে, আমরা এটা জানতে পেরেছি যে এই ভ্যারিয়েন্টে এখনও পর্যন্ত খুব কমজন হাসপাতালে ভর্তি হয়েছে।'‌ তাৎপর্যপূর্ণভাবে দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এখনও পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে কারোর মৃত্যু ঘটেনি। সূত্রের খবর, '‌এখনও পর্যন্ত, এটা চূড়ান্ত ক্লান্তি ও গলায় সংক্রমণের উপসর্গ সহ হাল্কা অসুস্থতা হিসাবে সামনে এসেছে।'‌ দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে এও জানানো হয়েছে যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীরা অন্য ভ্যারিয়েন্টের মতো অনুভূতি, গন্ধ ও স্বাদ চলে যাওয়ার মতো অভিযোগ করেননি। এমনকী অক্সিজেন স্তরও ঠিকঠাক আছে বলে জানিয়েছে। সূত্রের খবর, '‌তথ্য বিনিময়ের ভিত্তিতে জানানো হয়েছে, আমরা আতঙ্কিত নই। আমরা কিছুদিনের জন্য অপেক্ষা করছি কি ঘটতে চলেছে। তবে অপ্রীতিকর কিছু ঘটলে, তাঁরা অবশ্যই আমাদের সঙ্গে তা ভাগ করে নেবে।'‌

দেশীয়য় ভ্যাকসিন সরবরাহ

দেশীয়য় ভ্যাকসিন সরবরাহ

দিল্লি অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃততে জানানো হয়েছে যে, 'দেশগুলির সঙ্গে সংহতি, বিশেষ করে আফ্রিকার, যারা এখনও পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্বারা প্রভাবিত হয়েছে।'‌ বিবৃতিতে এও বলা হয়েছে, '‌ভারতে তৈরি ভ্যাকসিনের সরবরাহ সহ ওমিক্রন ভ্যারিয়েন্টের মোকাবিলায় আফ্রিকায় ক্ষতিগ্রস্ত দেশগুলিকে সহায়তা করতে প্রস্তুত ভারত।'‌ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এও বলা হয়েছে, '‌কোভ্যাক্সের মাধ্যমে বা দ্বিপাক্ষিতভাবে সরববরাহ করা হতে পারে। এই প্রসঙ্গে কোভ্যাক্সের মাধ্যমে এখনও পর্যন্ত অর্ডার দেওয়া কোভ্যাকসিন ভ্যাকসিনের সরবরাহ নিয়ে সরকার খুব স্পষ্ট। এই ভ্যাকসিন আফ্রিকার দেশ যেমন মালাউই, ইথিওপিয়া, জাম্বিয়া, মোজাম্বিক, গিনি এবং লেসোথোতে সরবরাহ করা হবে। আমরা বৎসোয়ানাতেও কোভ্যাকসিনের সরবরাহ স্পষ্ট করেছি।'‌ এই বিবৃতিতে এও বলা হয়েছে যে, দ্বিপাক্ষিকভাবে বা কোভ্যাক্সের মাধ্যমে প্রজেক্ট করা যেকোনো নতুন প্রয়োজনীয়তা দ্রুত বিবেচনা করা হবে।

ভারতের পক্ষ থেকে সহযোগিতা

ভারতের পক্ষ থেকে সহযোগিতা

ভারত সরকারের পক্ষ থেকে এও বলা হয়েছে যে সরকার জীবনদায়ী মাদক, টেস্ট কিট, গ্লাভস, পিপিই কিট ও মেডিক্যাল যন্ত্রপাতি যেমন ভেন্টিলেটর সরবরাহের জন্য প্রস্তুত করা রয়েছে। ভারত সরকারের বিবৃতিতে বলা হয়েছে, 'ভারতীয় প্রতিষ্ঠানগুলি তাদের আফ্রিকান সহযোগীদের সঙ্গে জিনোমিক নজরদারি এবং ভাইরাস বৈশিষ্ট্য-সম্পর্কিত গবেষণা কাজে সহযোগিতার বিষয়ে অনুকূলভাবে বিবেচনা করবে‌।'‌ প্রসঙ্গত, ভারত এখনও পর্যন্ত, ভারতে প্রস্তুত ২ কোটি ৫০ লক্ষের বেশি ভ্যাকসিন আফ্রিকার ৪১টি দেশে সরবরাহ করেছে যার মধ্যে প্রায় দশ লক্ষ ডোজ অনুদান আকারে ১৬টি দেশ এবং কোভ্যাক্স সুবিধার অন্তর্গত ১ কোটি ৬০ লক্ষের বেশি ডোজ ৩৩টি দেশকে সরবরাহ করা হয়েছে।

ওমিক্রন নিয়ে হু–এর গবেষণা

ওমিক্রন নিয়ে হু–এর গবেষণা

রবিবারই হু-এর পক্ষ থেকে বলা হয়েছে যে ওমিক্রনের সংক্রমণ ডেল্টা সহ অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় আরও গুরুতর রোগের কারণ কিনা তা এখনও স্পষ্ট নয়। হু জানিয়েছে, গোটা বিশ্বজুড়ে ওমিক্রন দ্রুত গতিতে ছড়াতে পারে। তার সম্ভাবনা বেশি। ওমিক্রনের বৈশিষ্ট্যগুলির উপর নির্ভর করে কোভিড-১৯ এর ভবিষ্যৎ ঠিক হতে পারে। যদি ওমিক্রন ছড়াতে শুরু করে তাহলে তা ব্যাপক আকার নেবে। যার মারাত্মক পরিণতি হতে পারে। সেই কারণে হু সব দেশকে সতর্ক করেছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+