Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Middle East Conflict: ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে রকেট, হিজবুল্লার নিশানায় ইজরায়েল

ফের যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। হামাল প্রধানের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না ইরাক-ইরান। গতকাল মধ্যরাত থেকে ইজরায়েলের উপরে রকেট বর্ষণ শুরু করে দিয়েছে হিজবুল্লারা। ঝাঁকে ঝাঁকে ইজরায়েলের দিকে ছুটে আসছে রকেট।

এদিকে এই পরিস্থিতিতে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। হামাস নেতাকে তেহেরানে ঢুকে হত্যা করেছে। সেটা কিছুতেই মেনে নিতে পারছে না ইরাক-ইরান। আগেই তারা জানিয়েছিল এই জবাব তারা দবে। গত কয়েকদিন ধরেই ইজরায়েল সীমান্তে লেবানন রকেট হামলা শুরু করেছিল। যুদ্ধ বাঁধবে আশঙ্কা করেই ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সেখানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করা হয়েছিল। এবং তাঁদের অনুরোধ করা হয়েছে যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে তাঁরা চলেন।

Middle East Conflict


আমেরিকা তাঁদের নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়া নির্দেশিকা জারি করেছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। সেকারণে দেশের নাগরিকদের নিরাপদে রাখতে উদ্যোগী হয়েছে আমেরিকা। কারণ আমেরিকা এই পরিস্থিতিতে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে। গত পরশু থেকেই লেবানন ইজরায়েল সীমান্তে একের পর এক রকেট বর্ষণ করে চলেছে। ইতিমধ্যেই লেবাননে উত্তেজনা ছড়িয়েছে। একের পর এক বিমান বাতিল হয়ে যাচ্ছে। কোন বিমান কখন উড়বে তার কোনও সঠিক টাইম কেউ বলতে পারছে না। গোটা দেশেই অস্থিরতা বাড়তে শুরু করেছে।

একা আমেরিকা নয় ব্রিটেনও তাঁর দেশের নাগরিকদের অবিমন্বে দেশে ফেরার কথা জানিয়েছে। যে টিকিট আগে পাবেন সেই টিকিট কেটেই যেন তাঁরা লেবানন ছাড়া শুরু করেন বলে নির্দেশিকা জারি করেছে ব্রিটেনও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হিজবুল্লার রয়েট হামলার সব ভয়ঙ্কর ছবি-ভিডিও।

আমেরিকার অভিযোগ লেবাননের হিজবুল্লা গোষ্ঠিকে মদত যোগাচ্ছে ইরান। হামাস নেতাকে হত্যার পরেই ইজরায়েলকে হুমকি দিয়েছিল ইরান। আমেরিকা ইতিমধ্যেই ইজরায়েলে হিজবুল্লার হামলার নিন্দা করে ইরানকে সতর্ক করেছে। এবং লেবাননকে এভাবে মতদ দেওয়া বন্ধ করতে বলেছে তারা।

গতকালই ইরানের রেভেলিউশনারি গার্ড হুমকি দিয়েছিল যে হামাস নেতাকে হত্যার বড় মাশুল গুণতে হবে ইজরায়েলকে। হামাস নেতা হানিয়াকে হত্যার পরেই আবার হিজবুল্লা মিলিটারি কমান্ডার ফুয়াদ সুকরকেও হত্যা করেছে ইজরায়েল। কাজেই একেবারে লেবানন এবং ইরাক ইজরায়েলের বিরুদ্ধে রাগে ফুঁসছে। কাজেই মধ্য প্রাচ্যে নতুন করে যুদ্ধের আবহ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে আমেরিকার ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+