কিম প্রকাশ্যে আসতেই দক্ষিণের সঙ্গে গুলির লড়াই উত্তর কোরিয়ার!

উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমান্তে সেনাদের মধ্যে চলল গুলির লড়াই। দক্ষিণ কোরিয়ার সেনার তরফে জানানো হয়েছে, প্রথম আক্রমণ করে উত্তর কোরিয়ার সেনারাই। দক্ষিণ কোরিয়ার এক গার্ডপোস্টকে লক্ষ্য করে গুলি চালায় তারা। কোনও হতাহতের খবর নেই।

কী বলে দক্ষিণ কোরিয়া?

কী বলে দক্ষিণ কোরিয়া?

দক্ষিণ কোরিয়ার সেনার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, উত্তর কোরিয়ার সেনারা সেওলের গার্ড পোস্টকে লক্ষ্য করে একাধিক গুলি চালাতে থাকে। এরপর দক্ষিণ কোরিয়াও দুই রাউন্ড গুলি চালায়।

হতাহতের খবর নেই কোনও পক্ষের

হতাহতের খবর নেই কোনও পক্ষের

দক্ষিণ কোরিয়ায় কোনও সেনার মৃত্যু হয়নি। উত্তর কোরিয়ার কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির তরফে এমন কোনও খবর প্রকাশ করা হয়নি। ২০ দিন অনুপস্থিতির পর শুক্রবার আবার জনসম্মুখে আসেন উত্তর কোরিয়া শাসক কিম জং উন। এরপরই দুইদিন পর আজ সীমান্তে গুলি চালায় উত্তর কোরিয়া সেনারা।

কিমকে ঘিরে শুরু হওয়া গুঞ্জন

কিমকে ঘিরে শুরু হওয়া গুঞ্জন

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল ছিল কিমের দাদুর জন্মদিন। এ উপলক্ষে ওই দিন আয়োজিত অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন কিম। এটি অনেক বড় বিষয়। কারণ কিমের দাদু উত্তর কোরিয়ার জাতির জনকের জন্মদিন দেশটির জন্য খুব বড় অনুষ্ঠান। কিম জং-উন কখনও এ অনুষ্ঠানে অনুপস্থিত থাকেননি। এরপরই শুরু হয় গুঞ্জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+