বন্ধু ভারতের জন্য বড় সিদ্ধান্ত, এবার করোনা মোকাবিলায় সেনাবাহিনীকে নামাতে চলেছে জার্মানি
কিছুদিন আগেও জার্মানির (germany) করোনা (coronavirus) পরিস্থিতি সংকটজনক ছিল। সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছে তারা এবার ভারতের সমস্যায় সেদেশের সেনাবাহিনীকে নামিয়ে দিল তারা। জার্মানির কর্নেল ডক্টর থর্সটেন ওয়েবার বলেছেন, এ
কিছুদিন আগেও জার্মানির (germany) করোনা (coronavirus) পরিস্থিতি সংকটজনক ছিল। সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছে তারা এবার ভারতের সমস্যায় সেদেশের সেনাবাহিনীকে নামিয়ে দিল তারা। জার্মানির কর্নেল ডক্টর থর্সটেন ওয়েবার বলেছেন, একটি অক্সিজেন (oxygen) জেনারেশন প্ল্যান্ট ভারতে উড়িয়ে নিয়ে যাচ্ছেন। তা সেখানেই রেখে দেওয়া হবে।

ভারতে আসছেন জার্মানির বিমান বাহিনীর মুখপাত্র
জার্মানির বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল ওয়েবার নিজেই ভারতে আসছেন, অক্সিজেন প্ল্যান্ট নিয়ে। তিনি আরও জানিয়েছেন, ওই প্ল্যান্টের সঙ্গে একটি টেকনিক্যাল টিমও পাঠানো হচ্ছে। তারা ভারতের প্রযুক্তিবিদদের অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে সাহায্য করবেন।

ভারতে আসছে জার্মানির ভেন্টিলেটর, রেসপিরেটর
১২০ টি ভেন্টিলেটর এবং রেসপিরেটর নিয়ে জার্মানির এয়ার ফোর্সের এয়ারবাস নতুন দিল্লিতে এসেছে এদিন। ভারতে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত জানিয়েছেন, কোনও দেরি ছাড়াই এইসব সামগ্রি ভারতের হাতে তুলে দেওয়া হবে। ভারতের রেডক্রস সোসাইটি, বিদেশমন্ত্রক এবং অন্য অনেক সংস্থার সঙ্গে তারা কাজ করবেন।

ভারতের সঙ্গে জার্মানির গভীর বন্ধুত্ব
জার্মানির বিদেশমন্ত্রী হেইকো মাস জানিয়েছেন, জার্মানির সঙ্গে ভারতে গভীর বন্ধুত্ব রয়েছে। করোনা ভারতের হদয়ে আঘাত করেছে। তারা ভারতকে মহামারীর বিরুদ্ধে সমর্থন করবেন। রোগীদের যেসব প্রয়োজনীয় জিনিস লাগে তারা তাই দিয়ে ভারতকে সাহায্য করবেন বলে জানিয়েছেন জার্মানির বিদেশমন্ত্রী।

আগেও এসেছে জার্মানির কন্সেন্ট্রেটর
শুধু শনিবারই নয়, বৃহস্পতিবারেও ভারতে জার্মানি থেকে অক্সিজেন কন্সেন্ট্রেটর পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications