জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদের আঁচ এবার গান্ধীমূর্তির উপর! ওয়াশিংটনের ঘটনায় তদন্তে পুলিশ

ওয়াশিংটন ডিসি-তে মহাত্মা গান্ধীর মূর্তি অবমাননা ৷ অভিযোগ, অ্যামেরিকার রাজধানীতে ভারতীয় দূতাবাসের বাইরে থাকা গান্ধীজীর মূর্তি নষ্ট করার চেষ্টা করেছে কৃষ্ণাঙ্গ হত্যায় প্রতিবাদীরা৷ সংবাদসংস্থা এএনআই-এর দেওয়া তথ্য অনুযায়ী, এই বিষয় তদন্ত শুরু করেছে আমেরিকার স্টেট পার্ক পুলিশ।

কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে উত্তাল আমেরিকা

কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে উত্তাল আমেরিকা

কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে উত্তাল আমেরিকা৷ কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর সঙ্গে জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও থামেনি বিক্ষোভ৷ বুধবার নতুন করে আরও তিনজন পুলিশের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন মার্কিন নাগরিকরা।

প্রতিবাদ চলে হোয়াইট হাউজের সামনে

প্রতিবাদ চলে হোয়াইট হাউজের সামনে

প্রতিবাদ চলে হোয়াইট হাউজের সামনেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউস ঘেরাও করে রেখেছিল আন্দোলনকারীরা৷ তারপরই সুরক্ষার কথা মাথায় রেখে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে কিছু সময়ের জন্য রাখা হয়। আর চার্চে যাবেন বলে সোমবার বিক্ষোভকারীদের উপর অকারণে রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়তে দেখা যায় পুলিশকে।

পুলিশি হেপাজতে থাকাকালীন হত্যা জর্জ ফ্লয়েডের

পুলিশি হেপাজতে থাকাকালীন হত্যা জর্জ ফ্লয়েডের

অ্যাফ্রো-আমেরিকান জর্জ ফ্লয়েড পুলিশি হেপাজতে থাকাকালীন হত্যার খবর প্রকাশ্যে আসার পর করোনা পরিস্থিতির মধ্যেই পথে নেমে আসেন হাজার হাজার কৃষ্ণাঙ্গ মানুষ। শুরু হয় বিক্ষোভ, প্রতিবাদ৷ যা পরে হিংসার আকার নেয়।

আমেরিকার ৭০টি শহরে কার্ফু

আমেরিকার ৭০টি শহরে কার্ফু

পরিস্থিতি সামাল দিতে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো ও মেয়র ডে ব্ল্যাসিও শহর জুড়ে কার্ফু ঘোষণা করেন। স্থানীয় সময় অনুযায়ী রাত ১১টা থেকে শুরু করে ভোর ৫টা পর্যন্ত লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ নিউইয়র্ক ছাড়াও সেদেশের আরও অন্তত ৭০টি শহরে কার্ফু ঘোষণা করা হয়।

একটি ভিডিও ভাইরাল হয়

একটি ভিডিও ভাইরাল হয়

প্রসঙ্গত, গত সপ্তাহে একটি ভিডিও ভাইরাল হয়, যাতে দেখা যায়, পুলিশি হেপাজতে থাকাকালীন জর্জ ফ্লয়েড নামে এক বন্দীর উপর পুলিশ অফিসার ডেরেক চৌভিন অত্যাচার করছে। অভিযোগ, প্রায় ৮ মিনিট ৪৬ সেকেন্ড ধরে চৌভিন তার হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা চেপে রাখে। যখন তার উপর এই অমানবিক নির্যাতন চলছিল, তখন ফ্লয়েডের হাত বাঁধা এবং সে নিরস্ত্র ছিল।

নেক কম্প্রেশনের কারণেই ফ্লয়েডের মৃত্যু

নেক কম্প্রেশনের কারণেই ফ্লয়েডের মৃত্যু

হেনেপিন কাউন্টি মেডিকেল এক্সামিনার ইন মিনেপলিসের তরফে তাঁর অটোপ্সি রিপোর্ট জানিয়ে বিবৃতি প্রকাশ করা হয়। ঘাড়ে আঘাতের বা নেক কম্প্রেশনের কারণেই তাঁর মৃত্যু। 'কার্ডিওপালমোনারি অ্যারেস্ট ল এন্ফোর্সমেন্ট সাবডুয়াল' এবং ঘাড়ে আঘাত ৪৬ বছরের জর্জ ফ্লয়েডের মৃত্যুর কারণ। তাঁর মৃত্যু আসলে হোমিসাইড বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+