মোদীর পথ প্রদর্শনে ফের বিশ্ব নেতাদের বৈঠক করোনা মোকাবিলায়
করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কাঁপছে বিশ্বের প্রায় সব দেশ। এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলির বৈঠক হয় কয়েকদিন আগেই। নেতৃত্ব দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এর আগে তিনি করোনা রুখতে সব দেশকে সম্মিলিত ভাবে অংশ গ্রহণ করতে। এবার সেই পথেই হাঁটতে চলেছে জি-২০ ভুক্ত দেশগুলিও।

করোনা নিয়ে ভিডিও কনফারেন্সে জি-২০ দেশগুলি
জানা গিয়েছে, বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জি-২০ দেশগুলির প্রধানরা করোনা মোকাবিলায় এক বৈঠকে বসতে চলেছেন।

করোনা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা
এর আগে করোনা ভাইরাস নিয়ে সার্কভুক্ত দেশগুলিকে এক করার প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করলেন অস্ত্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেছিলেন, 'আমি জানি মোদী কোভিড-১৯ ইস্যুতে জি-২০ এর সমস্ত নেতাদের এক জায়গায় আনার প্রচেষ্টা করছেন। আমার হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আর অস্ট্রেলিয়া এই পদক্ষেপকে সমর্থন করছে।'

বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৬ হাজার
সারা বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বৃদ্ধির হার ক্রমেই লাগাম ছাড়াচ্ছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত সারা বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৬,৫৭৮। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ থেকে ১ লাখে পৌঁছাতে ৬৭ দিন সময় লেগেছে। দ্বিতীয় এক লাখ আক্রান্ত হতে সময় লেগেছে ১১ দিন। কিন্তু তৃতীয় এক লাখ আক্রান্ত হতে সময় লেগেছে মাত্র ৪ দিন।

ভারতে আক্রান্ত ৫০০-র বেশি
মঙ্গলবার দুপুর পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫১৯। মৃতের সংখ্যা ১০। করোনা ছড়িয়ে পড়া আটকাতে বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে লকডাউন এবং কার্ফু। এদিকে করোনা প্রতিরোধে ভারতের উদ্যোগের প্রশংসা করল হু। তবে শুধু সামজিক দূরত্ব করে করোনা ভাইরাসের চেন সংক্রমণ রোধ করা যাবে না বলে সতর্ক করে দিয়েছে হু।












Click it and Unblock the Notifications