Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হাসিনার পদত্যাগ দাবি, সরকার-বিরোধী বিক্ষোভ-অবস্থানে উত্তাল রাজধানী ঢাকা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠল রাজধানী শহর ঢাকা। নিষেধাজ্ঞা অমান্য করে সরকার-বিরোধী বিক্ষোভ-অবস্থানে শামিল হন বিক্ষোভকারীরা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠল রাজধানী শহর ঢাকা। নিষেধাজ্ঞা অমান্য করে সরকার-বিরোধী বিক্ষোভ-অবস্থানে শামিল হন বিক্ষোভকারীরা। রাজধানী ঢাকায় জড়ো হয় প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশানলিস্ট পার্টির নেতারা। ১০ ডিসেম্বর রাজধানীতে তাঁদের একটি বিশাল সমাবেশের পরিকল্পনা ছিল।

হাসিনার পদত্যাগ দাবি, সরকার-বিরোধী অবস্থানে উত্তাল বাংলাদেশ

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ঊর্ধ্বমুখী মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ক্রবর্ধমান ব্যয়কে আটকাতে সরকার ব্যর্থ। শেখ হাসিনা অদক্ষতার কারণেই বাংলাদেশের মানুষ আজ সমস্যায় রয়েছেন। তাঁরা অন্ধকারে ডুবে যাচ্ছেন। সেই কারণেই শনিবার সকালে থেকে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ খেলার মাঠে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা।

বাংলাদেশে জ্বালানি তেলের দামবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে ওষ্ঠাগত মানুষজন। বিএনপির পক্ষ থেকে এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি জানানো হয়। বিএনপি কর্মীদের বিক্ষোভ মিছিল নিয়ে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের রাজধানী শহর উত্তেজনাপূর্ণ। আগামী বছরের শেষের দিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, তার আগে শেখ হাসিনা সরকারের উপর চাপ বাড়াল প্রধান বিরোধী দল বিএনপি।

রাজধানীর বুকে এই সমাবেশ বানচাল করার জন্য শুক্রবরা ৯ ডিসেম্বর বিএনপির দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ভোরে রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা শাখার অফিসাররা।

হাসিনার পদত্যাগ দাবি, সরকার-বিরোধী অবস্থানে উত্তাল বাংলাদেশ

তাঁদের বিরুদ্ধে অভিযোগ খালেদা জিয়ার বিএপি সরকারবিরোধী প্রচার চালাচ্ছে। আর সেই সরকারবিরোধী প্ররোচনা শামিল হলে অশান্ত পাকা্তে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-রা। তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য গোয়েন্দা শাখা হেফাজতে নিয়েছে। ১০ ডিসেম্বরের প্রস্তুতি সমাবেশে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষুদ্ধ বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হন এবং আরও কয়েক জন আহত হয়েছিলেন।

বাংলাদেশের সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশ নিয়ে জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেন, "আমরা বাংলাদেশের সসম্ত রাজনৈতিক দলকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং হিংসা থেকে বিরত থাকার আহ্বান জানাই। আমরা দেখতে চাই, তারা হয়রানি, ভীতি প্রদর্শন থেকে বিরত থাকুক। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই যেন কোনো দল বা প্রার্থী অন্য কোনো দলের বিরুদ্ধে হুমকি, উসকানি না দেয়। হিংসানা চালায়। কিরবি আরও বলেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+