Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবার বিদেশের মাটিতেও জন ঔষধি কেন্দ্র! উদ্বোধন করলেন বিদেশমন্ত্রী

দেশের বাইরের জন ঔষধি কেন্দ্র। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার ওই জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করেন। ওই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দকুমার জগন্নাথ।

ভারতের বিদেশমন্ত্রী পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, মরিশাসের প্রধানমন্ত্রী জগন্নাথের সঙ্গে প্রথম বিদেশি জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করতে পেরে তিনি আনন্দিত। এই জন ঔষধি কেন্দ্র তৈরি করতে এই বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানিয়েছে এস জয়শঙ্কর। তিনি বলেছেন, এই পদক্ষেপ ভারত-মরিশাস স্বাস্থ্য অংশীদারিত্ব বাড়াবেষ পাশাপাশি সুস্থতা ও সাশ্রয়ও বাড়াতে সাহায্য করবে। সেখানে মেড-ইঈন-ইন্ডিয়া ওষুধ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি।

jan aushadhi kendra

এই মুহূর্তে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মরিশাসে সরকারি সফরে রয়েছেন। সেখানে তিনি ভারতের অনুদানে তৈরি হওয়া আধুনিক চিকিৎসা সুবিধা কেন্দ্রেরও উদ্বোধন করেছেন। গ্র্যান্ড বোয়েসে মিডি ক্লিনিকের উদ্বোধন করে জয়শঙ্কর বলেছেন, এটা ভারতের সঙ্গে বন্ধুত্বের নতুন অভিব্যক্তি। সেখানে হওয়া অনুষ্ঠানে বিদেশমন্ত্রী বলেছেন, এই স্বাস্থ্য কেন্দ্র এলাক প্রায় ষোলো হাজার মানুষের সেকেন্ডারি স্বাস্থ্য পরিষেবা দেবে। এই সহযোগিতায় অংশীদার হতে পারে ভারতবাসীর তরফে তিনি গর্ববোধ করছেন বলেও জানিয়েছেন এস জয়শঙ্কর।

এস জয়শঙ্কর বলেছেন, গর্ববোধ এই কারণেই করছেন, কোভিডের পরে স্বাস্থ্য অগ্রাধিকার পেয়েছে। সবাই স্বাস্থ্য সচেতন হয়েছে। তিনি বলেছেন, সবাই বিশ্বাস করে স্বাস্থ্য আমাদের অধিকার। সেক্ষেত্রে প্রতিটি সরকারের দায়িত্ব স্বাস্থ্য পরিষেবা প্রদান করা।

দুইদিনের মরিশাস সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত মহাসাগর অঞ্চলে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে ওই দেশের নেতাদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেন। পাশাপাশি তিনি মরিশাসের অগ্রগতিতে ভারতের ধারাবাহিক সমর্থনের বিষয়টি পুনরায় নিশ্চিত করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+