টুইটারের দখল নিলেন ইলন মাস্ক, অপসারিত সিইও পরাগ আগরওয়াল
টুইটারের দখল নিলেন ইলন মাস্ক, অপসারিত সিইও পরাগ আগরওয়াল
অবশেষে প্রচেষ্টা সফল। টুইটারের নতুন মালিক এখন ইলন মাস্ক। দায়িত্ব নিয়েই সিইও পরাগ আগরওয়াল এবং সিএফও নেড সেগালকে বরখাস্ত করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেল থেকে টুইটারের দায়িত্ব নেন তিনি। টুইটার কিনে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছিলেন তিনি। এমনই খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।

টুইটার কিনলেন ইলন মাস্ক
অবশেষে টুইটার তাঁর দখলেই এল। দীর্ঘ টানাপোড়েনের পর ইলন মাস্ক কিনে ফেললেন টুইটার। বৃহস্পতিবার বিকেল থেকেই টুইটারের দায়িত্ব নিয়েছেন তিনি। গত কয়েক মাস ধরে টুইটার কেনা নিয়ে রীতিমত টানাপোড়েন চলছিল ইলন মাস্কের সঙ্গে। কয়েকশো কোটি বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনে নিয়েছেন তিনি। প্রথমে নিজেই টুইটারে সেকথা জানিয়েছিলেন। কিন্তু তারপর জানা যায় টুইটার বন্ধ করার পরিকল্পনা নিয়েই জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া সাইটটি কিনেছেন তিনি। যদিও মার্কিন ধনকুবের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন।

অপসারিত সিইও
টুইটারের দায়িত্ব নিয়েই একের পর এক পদক্ষেপ। সঙ্গে সঙ্গে অপসারণ করা হয়েছে টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে। এমনকী টুইটারের ফিনান্সিয়াল সিইও নেড সেগালকেও বরখাস্ত করেছেন ইলন মাস্ক। তাঁদের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ করেছিলেন টুইটারের নতুন মালিক। তাঁদের সান ফ্রান্সিস্কোর অফিসিয়াল হেডকোয়ার্টার ছেড়ে দিতে বলা হয়েছে।

নতুন করে সাজানোর উদ্যোগ
ইলন মাস্কের বিরুদ্ধে টুইটার বন্ধ করে দেওয়ার চক্রান্তের অভিযোগ উঠেছিল। শোনা যাচ্ছিল তিনি টুইটার কিনে এই মাইক্রো ব্লগিং সাইটকে বন্ধ করে দিতে চাইছেন। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তিনি। টুইটারের দায়িত্ব নেওয়ার পরেই নিজে টুইট করে টুইট চিফ বলে মন্তব্য লিখেছেন এলন মাস্ক। সেই সঙ্গে টুইটারের হেড কোয়ার্টারে ঢোকার একটা ভিডিও প্রকাশ করেছেন তিনি।

টুইটার ডুবন্ত জাহাজ
ইলন মাস্ক টুইটার কেনার জল্পনা শুরু হতেই শুরু হয়েছিল নতুন জল্পনা। বন্ধ হয়ে যাবে টুইটার। টুইটারকে ডুবন্ত জাহাজ বলে কটাক্ষ করতে শুরু করেছিলেন সকলে তারপরেই শুরু হয় জল্পনা। তাঁদের তীব্র নিশানা করে এলন মাস্ক বলেছিলেন তিনি সেই ডুবন্ত ডাহাজেই চড়তে চান। তিনিও সেই ডুবন্ত জাহাতে চড়ে ডুবতে চান। যদিও এলন মাস্ক দাবি করেছেন তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁর সহযোদ্ধারা।












Click it and Unblock the Notifications