ভারতের পাশাপাশি ডেল্টা থাবায় ত্রস্ত বাংলাদেশ, ফের শুরু হচ্ছে ১ সপ্তাহের কড়া লকডাউন
ভারতের পাশাপাশি ডেল্টা থাবায় ত্রস্ত বাংলাদেশ, ফের শুরু হচ্ছে ১ সপ্তাহের কড়া লকডাউন
ডেল্টার পর ভারতে ঘাঁটি শক্ত করছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট ডেল্টা প্লাস। আর ভারতের পাশাপাশি করোনার একাধিক মারণ স্ট্রেন ইতিমধ্যেই দাঁত ফুটিয়েছে প্রতিবেশী বাংলাদেশেও। যার জেরে ১ জুলাই থেকে ফের ৭ দিনের কঠোর লকডাউন জারি করতে বাধ্য হল বাংলাদেশ সরকার। ৭ দিন পরে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।

লকডাউন কার্যকর করতে মাঠে নামছে সেনাবাহিনী। বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই একথা জানিয়েছে বাংলাদেশ সরকার। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে গেলে সেই ব্যক্তিদের আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্পষ্ট ভাষায় জানিয়েছে বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ। শুধুমাত্র ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মরদেহ সৎকার ইত্যাদি ক্ষেত্রে ছাড় থাকছে বলে জানা যাচ্ছে।
লকডাউন কার্যকর করত সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, র্যাবও একযোগে মাঠে নামবে বলে জানা যাচ্ছে। এদিকে এখনও পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৪ হাজারের বেশি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৮ জন। এমতাবস্থায় করোনাকে ফের বাগে আনতে লকডাউন ছাড়া বাংলাদেশের হাতে আর কোনও রাস্তাই খোলা ছিল না বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যদিকে করোনা টিকার জন্যও বাংলাদেশকে বর্তমানে উন্নত দেশগুলির উপরেই নির্ভর করতে হচ্ছে। যদি শেষ হাসিনার দাবি টিকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। জুলাই থেকেই নতুন মাত্রায় গতি পাবে টিকাকরণ প্রক্রিয়া। এই বিষয়ে চিন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ একাধিক ভ্যাকসিন উৎপাদনকারী দেশের সঙ্গে জোরকদমে আলোচনা চালাচ্ছে হাসিনা সরকার। ইতিমধ্যে আমেরিকা থেকে বড় মাত্রায় মডার্না ভ্যাকসিন আসতে চলেছে বাংলাদেশে।












Click it and Unblock the Notifications