করোনা রুখতে সেই চিনের কাছে সাহায্যের আবেদন অসহায় আমেরিকার? জিনপিংকে ফোন করবেন ট্রাম্প

করোনা আক্রান্তদের তালিকায় চিন, ইতালিকে ছআপিয়ে ইতিমধ্যেই শীর্ষে চলে গিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে দ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে করোনা মোকাবিলায় সেই চিনের সঙ্গেই বৈঠকে বসার সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, করোনা নিয়ে আলোচনা করতে আজ চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প।

চিনের দিকেই অভিযোগের আঙুল তুলছে আমেরিকা

চিনের দিকেই অভিযোগের আঙুল তুলছে আমেরিকা

করোনা ভাইরাস ছড়ানোর কারণ হিসাবে চিনের দিকেই অভিযোগের আঙুল তুলছে আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়ার একাধিক দেশ। সেই ক্ষেত্রে চিনের পক্ষপাত হওয়ার অভিযোগ এনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তোপ দেগেছিলেন ট্রাম্প। বিশ্ব জুড়ে বেড়ে চলা করোনা সঙ্কটের মধ্যেও হু-এর মতো সংস্থা চিনের পক্ষেই কথা বলছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প।

করোনা নিয়ে চিনকে আক্রমণ ট্রাম্পের

করোনা নিয়ে চিনকে আক্রমণ ট্রাম্পের

এর আগে চিনকে আরও সরাসরসি তোপ দেগেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প অভইযোগ করেন, চিন করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য গোপন করায় বিরাট মূল্য চোকাতে হচ্ছে গোটা বিশ্বকে। এই মারণ ভাইরাসের কারণে সৃষ্টি হওয়া মহামারীর জন্য বেজিংয়ের দিকে সরাসরি অভিযোগের আঙুল তোলেন তিনি। চিনেরও যে তাতে লাভ হয়নি এ কথা অকপটে স্বীকার করে নেন মার্কিন প্রেসিডেন্ট।

তথ্য গোপন করার অভিযোগ চিনের বিরুদ্ধে

তথ্য গোপন করার অভিযোগ চিনের বিরুদ্ধে

এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, 'কয়েকমাস আগে যদি আমরা এই বিষয়ে জানতে পারতাম তা হলে খুব ভালো হত। চিনের যে এলাকা থেকে এটার সূত্রপাত হয়েছিল সেখানেই এটা চাপা ছিল। আজকে এই মারণ ভাইরাসের জন্য বিশ্বব্যাপী যে মহামারীর সৃষ্টি হয়েছে তা চিনের তথ্য গোপন করার জন্যই হয়েছে। ওদের এই কাজের জন্যই বিরাট মূল্য চোকাতে হচ্ছে গোটা পৃথিবীকে।

চিন জানালে আগেই আটকানো যেত

চিন জানালে আগেই আটকানো যেত

তিনি আরও বলছিলেন, 'আমাদের সবারই মনে হচ্ছে এই ঘটনার পিছনে ওদেরই কারসাজি রয়েছে। আর আমি আশাকরি এটাই সত্যি। এই মারণ ভাইরাসের সম্পর্কে মানুষ যদি আগে থেকেই জানত তাহলে শুরুতেই আটকানো যেত। চিন থেকে বাইরে বের হতে পারত না। কিন্তু, তা হয়নি বলেই আজ গোটা বিশ্বে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+