'হাউডি মোদী' ঘিরে চড়ছে পারদ! রাজকীয় সমারোহে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও

'হাউডি মোদী' ঘিরে চড়ছে পারদ! রাজকীয় সমারোহে থাকবেন ট্রাম্পও

'হাউডি মোদী', এই মুহূর্তে এই অনুষ্ঠান ঘিরে হিউস্টনে চড়ছে পারদ। আগামী ২২ সেপ্টেম্বর প্রথমবার ৫০ হাজার জনের সমাবেশে একসঙ্গে হাজির হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী। আর এমন এক সভার দিকে তাকিয়ে রয়েছে গোটা দুনিয়া। অনুষ্ঠানে নজর রয়েছে পাকিস্তানের কূটনৈতিক মহলেরও।

'হাউডি মোদী' নামকরণ কেন?

'হাউডি মোদী' নামকরণ কেন?

'হাউডি মোদী' শব্দের অর্থ 'হাউ ডু ইউ ডু মোদী?' আর ইংরাজি সেই বাক্যকে ছোট করেই 'হাউডি মোদী' শব্দটি এসেছে। আগামী ২২ সেপ্টেম্বর হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মহাসভায় স্বপ্ন আর ভবিষ্যতের ইচ্ছা নিয়ে বক্তব্য রাখবেন মোদী। জানাবেন নিজের মনের কথা। আর সেখানেই হাজির থাকতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।

মার্কিন -ভারত সম্পর্কের উত্থান

মার্কিন -ভারত সম্পর্কের উত্থান

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, 'হাউডি মোদী' অনুষ্ঠানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক মজবুত হবে। হোয়াইট হাউসের দাবি, বিশ্বের প্রাচীন ও বৃহত্তম গণতান্তিরিক দেশের সঙ্গে উন্নততর সম্পর্কের দিকে এগিয়ে যেতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।

ঐতিহাসিক ও নজিরবাহীন এক অনুষ্ঠান

ঐতিহাসিক ও নজিরবাহীন এক অনুষ্ঠান

মার্কিন মুলুকে ভারতীয় রাষ্ট্রদূত বর্ধন শ্রীঙ্গলা জানিয়েছেন ,'হাউডি মোদী' অনুষ্ঠান অভূতপূর্ব তথা নজিরবিহীন ঘটনা। দুটি দেশের মধ্যে এই অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করছেন তিনি। জানা গিয়েছে, ৫০ হাজার জনের এই সমারোহে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০ জন রাজনীতিবিদও উপস্থিত থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+