মার্কিন যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের বাইরে গুলিবর্ষণ, সরিয়ে নিয়ে যাওয়া হল ট্রাম্পকে
মার্কিন যুক্তরাষ্ট্রে ফের একবার গুলিবর্ষণের ঘটনা। এদিন হোয়াইট হাউসের সামনে গোলাবর্ষণ ঘটতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমেরিকায়। সেই সময় মিডিয়ার সঙ্গে হোয়াইট হাউসের ভিতরে কথা বলছিলেন মার্কিন প্রিসেডেন্ট। সকলের সামনেই তাঁকে নিরাপত্তা দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে।

এমন ঘটনার কয়েক মিনিট বাদেই ফের ট্রাম্প সেঘরে ফেরেন। তখন তিনি জানান, হোয়াইট হাউসের বাইরে একটি গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। কোনও এক আততায়ী এই কাজ করেছেন। যতদূর জানা যাচ্ছে ,তাতে ওই আততায়ীকে নিকেশ করতে পেরেছে পুলিশ। তবে তার আগে পর্যন্ত সশস্ত্র ওই আততায়ী নিরাপত্তাবাহিনীর সঙ্গে বহুক্ষণ গুলির সংঘর্ষ চালিয়ে যায়।
হোয়াইট হাউস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এদিনের ঘটনা ঘটে। মার্কিন ল এনফোর্সমেন্টের আধিকারিকরা গোটা বিষয়টি পর্যালোচনা করে দেখছেন। কেন এই গোলাবর্ষণ, বা কীসের কারণে এমন ঘটনা , তা নিয়ে রয়েছে প্রশ্ন। এদিকে, গুলিবিদ্ধ সন্দেহভাজনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।












Click it and Unblock the Notifications