ডেল্টা স্ট্রেনের আতঙ্ক ইউরোপে, হুড়োহুড়ি ভ্যাকসিনেশনে
ডেল্টা স্ট্রেনের আতঙ্ক ইউরোপে, হুড়োহুড়ি ভ্যাকসিনেশনে
ইংল্যান্ডে সংক্রমণ ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন করে বিধি নিষেধ আরোপ শুরু করছে পর্তুগাল। করোনার ত্রিপল মিউটেন্ট স্ট্রেনের আতঙ্কে কাবু ইউরোপও। করোনার দ্বিতীয় ওয়েভের ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠছে ভারত। দেশে করোনার দ্বিতীয় ওয়েভের জন্য করোনার ডেল্টা স্ট্রেনকে দায়ী করেছে গবেষকরা৷ বিশ্বস্বাস্থ্য সংস্থা এই ডেল্টা স্ট্রেন নিয়ে বিশ্বকে আগেই সতর্ক করেছিল। এবার এই ডেল্টার সংক্রমণের আগ্রাসনে ইউরোপ৷

সংক্রমণ বাড়ার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ভ্যাকসিনের চাহিদা। করোনার প্রথম ওয়েভে ইতালি, স্পেন-সহ বিভিন্ন দেশের ভয়ঙ্কর অবস্থা দেখেছে ইউরোপিয় ইউনিয়ন। এবার তারা কোনও রকম ঝুঁকি না রেখে বেশি সংখ্যায় মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে চাইছে৷ তবে ভ্যাকসিনেশনের গতি রোধ করছে হঠাৎ বেড়ে যাওয়া করোনা সংক্রমণ। কারণ ইউরোপের বিভিন্ন দেশের হাসপাতালগুলিতে ভিড় বাড়ছে তীব্র উপসর্গ যুক্ত করোনা রোগীর৷ এবং তাদের প্রাণ বাঁচানোটাই প্রথম প্রায়োরিটি হয়ে দাঁড়াচ্ছে হাসপাতালগুলির কাছে৷ স্বাভাবিকভাবেই ব্যহত হচ্ছে ভ্যাকসিনেশন প্রোগ্রাম।
পুর্তুগালের পক্ষ থেকে জানানো হয়েছে মে মাসে তাদের ওখানে মোট করোনা সংক্রমিতদের ৪% ছিল ডেল্টা ভ্যারিয়েন্ট। জুনেই যে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ শতাংশে৷ অল্প দিনে এই পরিমাণ ডেল্টা স্ট্রেন সংক্রমণ বৃদ্ধি বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে দেশটির চিকিৎসা পরিকাঠামোকে৷
বিশ্বের সবচেয়ে সংক্রমিত করোনা স্ট্রেনের জায়গা নিতে চলেছে ডেল্টা, এরকম সতর্কতা আগেই জারি করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা। WHO-র আশঙ্কা সত্যি করে বিশ্বে সংক্রমণের গতি বাড়িয়েছে করোনার ডেল্টা স্ট্রেন৷ এখনও পর্যন্ত করোনার সবচেয়ে বেশি দেশে ছড়িয়ে পড়া স্ট্রেনটি হল আলফা (B.1.1.7)। এই আলফা স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে বিশ্বের ১৭০টি দেশে৷ তারপরেই রয়েছে বিটা স্ট্রেন, যেটির খোঁজ পাওয়া গিয়েছে ১১৭টি দেশে। এবং দ্রুতি গতিতে সংক্রমণ ছড়িয়ে অল্প দিনেই তিন নম্বরে উঠে এসেছে করোনার ডেল্টা স্ট্রেন ( B.1.617.2)












Click it and Unblock the Notifications