বিশ্বজুড়ে চওড়া হচ্ছে ডেল্টা থাবা, ভারতে উদ্বেগ কমলেও একশোটির বেশি দেশে পা রাখল এই মারণ স্ট্রেন

বিশ্বজুড়ে চওড়া হচ্ছে ডেল্টা থাবা, ভারতে উদ্বেগ কমলেও একশোটির বেশি দেশে পা রাখল এই মারণ স্ট্রেন

নিত্য নতুন করোনা ভ্যারিয়্যান্টের দাপটে নতুন করে আতঙ্ক বাড়ছে গোটা বিশ্বজুড়েই। আলফা, বিটা, গামার পর বর্তমানে করোনার ডেল্টা স্ট্রেনই বর্তমানে সর্বাধিক উদ্বেগ বাড়িয়ে চলেছে। এমনকী পূর্ববর্তী সমস্ত স্ট্রেনের থেকেই এর সংক্রমণ ক্ষমতাও অনেকটা বেশি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। যদিও বর্তমানে ভারতে অনেকটাই কমেছে করোনা গ্রাস। কিন্তু এখনও বিশ্ব জুড়ে দাপট বাড়িয়ে চলেছে করোনার ডেল্টা স্ট্রেন।

বিশ্বজুড়ে চওড়া হচ্ছে ডেল্টা থাবা, ভারতে উদ্বেগ কমলেও একশোটির বেশি দেশে পা রাখল এই মারণ স্ট্রেন

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে প্রথম এই স্ট্রেনের খোঁজ মেলে ভারতের মাটিতে। কিন্তু পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত এই স্ট্রেন বিশ্বের একশোটির বেশি দেশে পা রেখেছে। এমনটাই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর তাতেই বাড়ছে আতঙ্ক। বিজ্ঞানীরা বলছেন করোনার মূল স্ট্রেনের থেকে এই মারণ ডেল্টা প্রায় আড়াই গুণ বেশি সংক্রামক।

এদিকে এই স্ট্রেনের হাত ধরেই ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে বলে মনে করা হয়। পাশাপাশি ভারত ছাড়াও আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকাতেও এই স্ট্রেনের মারাত্মক প্রভাব পড়ে। প্রকৃতপক্ষে, জিআইএসএআইডি পরিসংখ্যান বলছে গত চার সপ্তাহের মধ্যে ভারতের ২২৪ টি জিনোম সিকোয়েন্সিংয়ের ৬৭ শতাংশই কেসেই ডেল্টার নজির পাওয়া গিয়েছে। এই জিআইএসএআইডি (গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা) আদপে একটি প্ল্যাটফর্ম যা করোনা ভাইরাসের রূপগুলির জিনোম ট্র্যাক করে থাকে।

অন্যদিকে গত চার সপ্তাহের তথ্য (২৯ শে জুন অবধি) বলছে ব্রিটেন এবং সিঙ্গাপুরের জেনোম সিকোয়েন্সিংয়ের ৯০ শতাংশের বেশি কেস ডেল্টা ভ্যারিয়্যান্টের সাথে সংযুক্ত রয়েছে। অন্যদিকে আগের সপ্তাহের তুলনায় ব্রাজিলে নতুন কেসের সংখ্যা ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারতে এই হার ১২ শতাংশ। কলম্বিয়ায় এই হার ৫ শতাংশ।রাশিয়ায় ২৪ শতাংশ। প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত গোটা বিশ্বে ১৮ কোটি ২৯ লক্ষ ৮৭ হাজারের বেশি মানুষ করোনার কবলে পড়েছেন। মারা গিয়েছেন ৩৯ লক্ষ ৬২ হাজারের বেশি মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+