গত এক বছর ধরে করাচিতেই রয়েছে দাউদ : গোয়েন্দা সূত্র
করাচি, ৩ নভেম্বর : গত প্রায় একবছরের বেশি সময় ধরে পাকিস্তানের করাচিতেই একেবারে রাজার হালে রয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন তথা ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মূলচক্রী দাউদ ইব্রাহিম। [করাচিতে দাউদের ঠিকানা]
গ্রেফতার হওয়ার পরে ছোটা রাজনও জানিয়েছে দাউদ পাকিস্তানেই রয়েছে। সেকথা অবশ্য ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা মন্ত্রকের কাছেও রয়েছে বহুদিন ধরে। তবে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য তা হল, গত একবছর ধরে নিজের ঠিকানা বদল করেনি দাউদ। রয়েছে সেই করাচিতেই।

সূত্ বলছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে গত বছর অজিত ডোভাল দায়িত্ব নেওয়ার পর থেকেই আইএসআই সিদ্ধান্ত নেয়, দাউদ ইব্রাহিমকে কোথায় না ঘুরিয়ে করাচিতেই ক্লিফটন এলাকায় গোপন আস্তানায় রাখা হবে।
এর আগে বহুবার ভারতীয় গোয়েন্দা সংস্থা পাকিস্তানে কোথায় দাউদ রয়েছে তা প্রকাশ্যে তুলে ধরেছে। কিছুদিন আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম গোপন গোয়েন্দা রিপোর্টের উল্লেখ করে জানায় দাউদের পাকিস্তানে থাকার কথা।
সেইসময় জানা গিয়েছিল, দাউদ, তার স্ত্রী মেহজাবিন শেখ, ছেলে মঈন নওয়াজ, মেয়েরা অর্থাৎ মাহরুখ, মেহরিন ও মাজিয়া করাচিতেই রয়েছে। গত এপ্রিল মাসে সেখান থেকে দাউদের স্ত্রী মেহজাবিনের নামে টেলিফোন বিলও জমা দেওয়া হয়েছে।
এরপর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক আলোচনার পরিস্থিতি তৈরি হলেও বিতর্কের মধ্যে তা ভেস্তে যায়। তারপর তা নিয়ে আর কোনও আলোচনা হয়নি। এবার নতুন করে এই তথ্য কতোটা আলোড়ন ফেলে আপাতত সেটাই দেখার।
-
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
বাংলাদেশে জ্বালানি সঙ্কট! সেই ভারতের কাছেই অতিরিক্ত ডিজেল চেয়ে আবেদন ঢাকার, ভেবে দেখবে নয়াদিল্লি -
১৩ বছর পর সারদা কাণ্ডে বড় নির্দেশ, শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট -
বুকিং করেও মিলছে না এলপিজি সিলিন্ডার ? এক ফোনেই অভিযোগের সমাধান, জেনে নিন গুরুত্বপূর্ণ হেল্পলাইন নম্বর -
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, মাইন পোঁতার অভিযোগে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প -
গ্যাসের সংকট মোকাবিলায় তৎপর কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হলো বড় নির্দেশ -
১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানার জন্য প্যাসিভ ইউথানেশিয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, ঐতিহাসিক রায় -
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ধ্বনি ভোটে -
যুদ্ধের প্রভাবে জ্বালানি চাপ, রান্নার গ্যাস সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার কেন্দ্রের -
আইপিএলের প্রথম দফার সূচি প্রকাশিত, ইডেনে কবে কবে ম্যাচ রয়েছে কেকেআরের? -
নাবালিকার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার -
কালবৈশাখীর আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার আপডেট জানুন












Click it and Unblock the Notifications