ফেসবুকে সাইবার হানা, করোনা টিকার অপ্রচার নিয়ে বিবৃতি ফেসবুক
ফেসবুকে সাইবার হানা, করোনা টিকার অপ্রচার নিয়ে বিবৃতি ফেসবুক
করোনাকালে একদিকে যেমন বেড়েছে করোনা টিকা নিয়ে ভুয়ো তথ্যে ইতিমধ্যেই জেরবার ফেসবুক। সূত্রের খবর, ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকাকেই মূলত টার্গেট করছেন সাইবার অপরাধীরা। এদিকে ভ্যাকসিন ও মহামারি নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে বারবার প্রশ্নের মুখে পড়েছে ফেসবুকের মতো প্ল্যাটফর্মের ভূমিকা। এমতাবস্থায় এবার এই নিয়ে বিবৃতি দেওয়া হল খোদ ফেসবুকের সদর দফতরের তরফে। আর তাতেই বলা হয়েছে সাইবার হানার মুখে পড়েছে ফেসবুক।

বিবৃতি দিল ফেসবুক
গত ১০ অগাস্ট এই বিশ্বখ্যাত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন সংঘটিত অপরাধের বিষয়ে একটি বিবৃতি দিয়েছে ফেসবুক। আর তাতেই বলা হয়েছে একটি ব্রিটিন ভিত্তিক মার্কেটিং ফার্মের দ্বারা করোনা টিকা নিয়ে একাধিক ভুয়ো তথ্য ছাড়ানো হয়েছে। আর পুরো কাজটাই হয়েছে রাশিয়ার অভ্যন্তর থেকে। আর এই কাজে ৬৫টি ফেসবুক অ্যাকাউন্ট ও ২৪৩টি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের সাহায্য নেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।

কোন কোন দেশে চলছে অপপ্রচার
এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সাহায্যেই ভারত, দক্ষিণ আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানো হয় বলে অভিযোগ ফেসবুকের। এমনকী এক একটি আর্টিকেলে এও দাবি করা হয় এই দুই সংস্থার কোভিড টিকা নিয়ে মানুষ নাকি ধীরে ধীরে শিম্পাঞ্জির মতো আচরণও করতে শুরু করে। ওই রিপোর্টেই ফেসবুক বলছে, চলতি বছরের মে মাসে টিকা সংক্রান্ত অ্যাস্ট্রাজেনেকার একটি চুরি যাওয়া নথি হাতিয়ে নেয় ওই সংস্থা। তারপর সেই নথিকে ঢাল করে চলে একাধিক অপপ্রচার।

চুরি যাওয়া নথিকেই হাতিয়ার
ফেসবুক এও বলছে ওই নথি দিয়েই ফাইজারের টিকার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হয়। অনেকেই বলছেন ব্যবসায়িক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যেই কোনো অসাধু সংস্থা এই কাজ করে থাকতে পারে। এমনকী যে সময় এই সমস্ত ভুয়ো তথ্য বাজার ছাড়া হয় সেই সময় গোটা বিশ্বকেই করোনা যুদ্ধে নতুন আশা দেখাচ্ছে ফাইজারের টিকা। এদিকে ফেসুবককে হাতিয়ার করে এই অপপ্রচার নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও।ভ্যাকসিন নিয়ে অনলাইনে এই মিথ্যাচার মহামারি নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলছে বলে তার মত।

দেদার শেয়ার হচ্ছে ট্রল পোস্ট এবং মিমসও
এদিকে ফেসবুক আরও জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুক্ত ফেক একাউন্ট দিয়ে ২০২০ সাল থেকেই এই ধরণের অপরাধমূলক কাজ চলছে। টিকা নিয়ে চলছে একাধিক অপপ্রচার। এই ধরণের পোস্টের মধ্যে রয়েছে নানা ধরণের ট্রল পোস্ট এবং মিমসও। অন্যদিকে ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও দেখা গেছে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবহারকারী নানা ধরণের ভ্যাকসিনবিরোধী হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করছেন। তাদেরকেও ইতিমধ্যে সতর্ক করা হয়েছে সংস্থার তরফে।












Click it and Unblock the Notifications