করোনা আক্রমণে চিনকে ছাপিয়ে গেল আমেরিকা! কোভিড ১৯ -এ মার্কিন মুলুক ধরাশায়ী
যে রোগের প্রাদুর্ভাব চিন থেকে শুরু হয়েছিল,সেই রোগ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে করাল দংশনে বিঁধেছে। চিনের আক্রান্তের সংখ্যাকেও আপাতত ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে যে নতুন পরিসংখ্যান উঠে আসছে , তাতে কার্যত হতবাক গোটা বিশ্ব।

মার্কিন যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান
এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে ৮৫, ৩৭৭ জন আক্রান্ত করোনায়। নতুন করে ১৭, ১৬৬ জনের দেহে করোনার প্রকোপ দেখা গিয়েছে। মৃতের সংখ্যা ১২৯৫ জন। নতুন করে গত ২৪ ঘণ্টায় সেখানে ২৬৮ জনের মৃত্যুর খবর এসেছে। এপর্যন্ত সেরে ওঠা মানুষের সংখ্যা সেদেশে ১৮৬৮ জন, যে সংখ্যাটি নিঃসন্দেহে অত্যন্ত নগণ্য। এমন পরিসস্থিতিতে আজ চিনের রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বে করোনা আক্রমণে চিনের পরিসংখ্যান
চিনে এই মুহূর্তে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৮১, ৩৪০ জনয যা মার্কিন মুলুকের থেকে কম। ৫৫ জনের দেহে নতুন করে সেখানে সংক্রমণ মিলেছে। মৃতের সংখ্য়া সেখাবে ৩ হাজার ছাড়িয়েছে। যদিও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্য়া সেখানে ৭৪,৫৮৮ জন।

ইতালির পরিসংখ্যান
ইতালি এই মুহূর্তে বিশ্বে করোনা আক্রমমে তৃতীয় স্থানে। গত কয়েক সপ্তাহে ক্রমাগত মৃত্যু মিছিল স্তব্ধ করেছে সেদেশকে। ৮০,৫৮৯ জন সেদেশে আক্রান্ত। নতুন করে সেখানে আক্রান্ত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা ৮২১৫। নতুন করে ৭১২ জনের মৃত্যু হয়েছে সেখানে।

বিশ্বে করোনা পরিসংখ্যান
এদিকে করোনায় আক্রান্তের সংখ্যা বিশ্বে ছাড়াল ৫ লাখের গন্ডি। বিশ্বে এই মুহূর্তে ৫৩১৮০৬ থেকে লাফিয়ে বাড়ছে আক্রান্তদের সংখ্যা। এপর্যন্ত বিশ্বে কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২,৩৩৯ জনের।












Click it and Unblock the Notifications