করোনা ভাইরাস মহামারীর গ্রাসে গোটা বিশ্ব, আক্রান্ত ছাড়াল ৩ লক্ষ, মৃত ১৩ হাজারের কোঠায়

ইউরোপের দেশ ইতালি যেন ক্রমেই শ্মশান হওয়ার দিকে এগিয়ে চলেছে। করোনা ভাইরাসের প্রকোপ সেখানে এতটাই প্রবল ভাবে পড়েছে যে শেষ কয়েকদিনে ইতালিতে শ'য়ে শ'য়ে মানুষ প্রাণ হারাচ্ছেন। মাত্র ২৪ ঘন্টায় প্রাণ গিয়েছে ৭৯৩ জনের। সবমিলিয়ে ইতালিতে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৪৮২৫ জনে। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা চিনের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে ইতালি। চিনে এদিন মাত্র ৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩২৫৫ জনে।

করোনা ভাইরাস মহামারীর গ্রাসে গোটা বিশ্ব, আক্রান্ত ৩ লক্ষ

শুধু ইতালি নয়, ইউরোপের আর একটি দেশ স্পেনেও যেন মড়ক লেগেছে। গত ২৪ ঘন্টায় স্পেনে মারা গিয়েছেন ২৮৫ জন। এবং সব মিলিয়ে স্পেনে এই মুহূর্তে মৃতের সংখ্যা ১৩৭৮ জন। ইরানে মারা গিয়েছেন ১২৩ জন। এবং সব মিলিয়ে মৃতের সংখ্যা ১৫৫৬ জন।

শুধুই ইতালি বা স্পেন কেন, পিছিয়ে নেই ইউরোপের আর একটি দেশ ফ্রান্স। সেদেশে এদিন ১১২ জন ভাইরাসের আক্রমণে মারা গিয়েছেন। সবমিলিয়ে ফ্রান্সে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬২ জনে। এছাড়া এদিন যুক্তরাজ্য ইংল্যান্ডে মারা গিয়েছেন ৫৬ জন। এবং সেদেশে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৩৩ জনে।

এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সবমিলিয়ে মৃত ১৩ হাজারের কোঠায়। এদিন একদিনে বিশ্বজুড়ে মারা গিয়েছেন ১৫৭৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজারের বেশি মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+