করোনায় বিধ্বস্ত আমেরিকা, মাস্ক সহ একাধিক চিকিৎসা সামগ্রীর আকাল যুক্তরাষ্ট্রে

করোনায় বিধ্বস্ত আমেরিকা, মাস্ক সহ একাধিক চিকিৎসা সামগ্রির আকাল পড়েছে যুক্তরাষ্ট্রে

করোনা ভাইরাসে বিধ্বস্ত আমেরিকা। মৃতের সংখ্যা ১১,০০০ ছাড়িয়েছে। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা সংক্রমণ। দিশেহারা অবস্থা ট্রাম্প প্রশাসনের। এরই মধ্যে আবার এন-৯৫ মাস্ক এবং চিকিৎসা সরঞ্জামের আকাল দেখা দিয়েছে গোটা রাষ্ট্রে।

মাস্ক সংকট আমেরিকায়

মাস্ক সংকট আমেরিকায়

করোনার গ্রাসে চলে গিয়েছে গোটা দেশ। ১১,০০০-রও বেশি মৃত্যু হয়েছে করোনা সংক্রামণে। ২৪ ঘণ্টায় ২০০০-রও বেশি ব্যক্তির মৃত্যু হয়েছে সেদেশে। পরিস্থিতি মোকাবিলায় হিমসিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতি মাস্ক এবং অন্যান্য মেডিকেল সরঞ্জাম সার্জিকাল মাস্ক, ফেস শিল্ড. করোনা চিকিৎসার বিশেষ পোশাক প্রায় সবই শেষের পথে। ৯০ শতাংশ খরচ হয়ে গিয়েছে। মাত্র ১০ শতাংশ রয়েছে সংরক্ষিত। কিন্তু যে হারে সংক্রমণ ছড়াচ্ছে তাতে সংগ্রহে থাকা ১০ শতাংশ মাস্ক বা মেকিকেল সরঞ্জামে কুলানো যাবে না।

ট্রাম্প প্রশাসনের ব্যর্থতাকেই দুষছেন সকলেই

ট্রাম্প প্রশাসনের ব্যর্থতাকেই দুষছেন সকলেই

আমেরিকার এই পরিস্থিতির জন্য ট্রাম্প প্রশাসনের চূড়ান্ত গাফিলতিকেই দায়ী করেছেন ডেমোক্র্যাটরা। যখন করোনা প্রথম ছড়াতে শুরু করেছিল তখন তাতে কোনও গুরুত্ব দেননি মার্কিন প্রেসিডেন্ট। অযথা করোনা নিয়ে বিরোধীরা আতঙ্ক ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছিলেন তিনি। এমনকী পুরোটাই ডেমোক্র্যাটদের চক্রন্ত বলে সবর হয়েছিলেন ট্রাম্প। অনেক দেরীতে কাজ করতে শুরু করে ট্রাম্প প্রশাসন। যার ফল ভোগ করতে হচ্ছে গোটা দেশকে এমনই অভিযোগ করেছেন ডেমোক্র্যাটরা। এদিকে সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে করোনা মহামারী যে ট্রাম্পের ফেরার রাস্তা অনেকটাই আটকে ফেলেছে তাতে কোনও সন্দেহ নেই।

দিশেহারা ট্রাম্প

দিশেহারা ট্রাম্প

করোনা সংক্রমণ যেভাবে ছড়িয়েছে আমেরিকায় তাতে দিশেহারা হয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের কাছে করোনা চিকিৎসার ওষউধ হাইড্রোক্সিক্লোরকুইন চেয়ে রীতিমত হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে চিনকে আড়াল করার অভিযোগে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে অনুদান বন্ধের হুমকি দিয়েছেন তিনি। কিন্তু তাতে আপৎকালীন পরিস্থিতি কি সামাল দেওয়া যাবে? মাস্ক আর মেডিকেল সরঞ্জামের সংকট কীভাবে কাটিয়ে উঠবেন ট্রাম্প সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+