করোনা ভাইরাসের জেরে মৃত্যু মিছিল অব্যাহত, চিনে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩১ জন

করোনা ভাইরাসের জেরে মৃতের সংখ্যা বেড়েই চলেছে চিনের হুবেই প্রদেশে। বুধবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হবে মৃত্যু হয়েছে আরও ২৫ জনের। এর জেরে করোনাতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩১-এ। এছাড়া চিন জুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩০০-তে। এদের মধ্যে নতুন করে ৮৩০ জন চিহ্নিত হয়েছে যাদের শরীরে এই ভআইরাস শনাক্ত করা গিয়েছে।

চিনে আটকে ভারতীয়রা

চিনে আটকে ভারতীয়রা

এদিকে সংক্রমণ আটকাতে আগেই চিনের উহান থেকে যাবতীয় পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল। ফ্লাইট সহ সমস্ত পাবলিক পরিবহণ স্থগিত করে চিন সরকার জানিয়েছে চিনা ভাইরাস করোনা নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতেই এই ব্যবস্থা। ছয় কোটি মানুষের বাস এই প্রদেশে। যার মধ্যে রয়েছেন ২৫০ জনের মতো ভারতীয় পড়ুয়া ও কর্মজীবী। এই লকডাউনের জেরে তাঁরাও আটকে গিয়েছেন সেখানে।

ভারতীয়দের উদ্ধারে তৎপর সরকার

ভারতীয়দের উদ্ধারে তৎপর সরকার

চিনে আটকে থাকা ভারতীয় নাগরিকদের পাসপোর্টের তথ্য চাইল বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস। ক্রমশই গুরুতর হয়ে চলা চিনের করোনা ভাইরাস সক্রমণ ও সেখানে আটকে থাকা ভারতীয়দের নিয়ে চিন্তিত ভারত। চিনে টকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে একটি বিশেষ বৈঠক ডাকা হয়। সেই বৈঠকের সভাপতিত্ব করেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা।

চিনের প্রশাসনের সঙ্গে আলোচনায় ভারত

চিনের প্রশাসনের সঙ্গে আলোচনায় ভারত

ভারত সরকারের তরফ থেকে উহানে থাকা ভারতীয় ফেরত আনার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে এব্যাপারে চিনের প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। সোমবার ভারত ও চিনের আধিকারিকরা উহান থেকে ২৫০ জন ভারতীয়কে ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলেন বলে জানা গিয়েছে।

প্রস্তুত রয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান

প্রস্তুত রয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান

এদিকে, ভারতের জাতীয় ক্যারিয়ার এয়ার ইন্ডিয়া একটি বোয়িং ৭৪৭ বিমানকে স্ট্যান্ডবাইতে রেখে দিয়েছে। ক্যারিয়ারটি এখন ভারত সরকারের সিদ্ধান্ত গ্রহণের অপেক্ষায় রয়েছে। সরকারের সবুজ সংকেত পেলেই চিনে থাকা ভারতীয় ছাত্র ও কর্মীদের ভারতে ফিরিয়ে নিয়ে আনবে সেটি।

কলকাতায় করোনা আতঙ্ক

কলকাতায় করোনা আতঙ্ক

এদিকে দিল্লিতে মঙ্গলবার রাতে তিন জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের রক্তের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হচ্ছে। কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতালেও একজন চিনা পর্যটককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাছাড়া গতকাল এক থআই তরুণীর মৃত্যু হয়েছে কলকাতায়। চিকিৎসকদের অনুমাণ সেটি করোনা ভাইরাসের জেরে হয়ে থাকতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+